আমার দেশ, পরদেশি কালচার বা অন্য দেশের সংস্কৃতি বলে
কিছু থাকবে না ভবিষ্যৎ পৃথিবীর শিশুদের! সকালের নাশতায় খাবে এক দেশের খাবার। স্কুলে
শিখবে অন্য দেশের ইতিহাস। আর গান, বিনোদন জগৎ অনুসরণ করবে আরেক দেশের। পুরো বিশ্ব হবে
তার দেশ। সে হবে সব দেশের নাগরিক। ঠিক গ্রিক দার্শনিক ডাইওজিন্সের সেই, ‘আমি কোনো এথেনীয়
বা গ্রিক নই, বরং বিশ্বের একজন নাগরিক’— উক্তির মতোই। যেটি গ্লোকালাইজেশন হিসেবেও পরিচিত,
যা এমন একটি কৌশল যেখানে বৈশ্বিক ধারণা, সংস্কৃতি স্থানীয় সংস্কৃতির সঙ্গে মানিয়ে
নেওয়া হয়। অর্থাৎ প্রতিটি...