‘হামার ঘরবাড়ি তো নদীর প্যাটোত চলি গেইচে, এ্যালা থাইকপার
জাগা নাই। আশা আছিল, আমন ধান কাটি ফির (আবার) ঘর তোলমো। সেই ধানের ক্ষ্যাতও বালার
(বালুর) তলোত চাপা পড়চে, এ্যাকনা ধানও হবার নয়। হামারগুলার মরণ ছাড়া কোনো বুদ্দি (উপায়)
নাই।’ স্বপ্নের আমন ধানের ক্ষেত বালুর নিচে ঢাকা পড়ায় এভাবে অভিব্যক্তি প্রকাশ করেন
রংপুরের গঙ্গাচড়ার নোহালী ইউনিয়নের চরবাগডোহরা এলাকার কৃষক তাইজুল ইসলাম। শুধু তিনিই
নন, তিস্তায় উজানের ঢলে আসা বালুতে ঢাকা পড়েছে দুটি চরের অন্তত তিন শতাধিক কৃষকের রোপা
আমনের ক্ষেত। গঙ্গাচড়ার বড়াই...