কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরকে ‘মিথ্যে রাখাল বালক’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।নিজের ভেরিফায়েড ফেসবুকে গতকাল সোমবার দেওয়া এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ তুলেছেন, সালমান মুক্তাদির একের পর এক অসত্য তথ্য ও মনগড়া মতামত ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছেন।আবিদুল ইসলাম খান বলেছেন, আমাদের এই নগরীতে একজন মিথ্যে রাখাল বালকের আবির্ভাব ঘটেছে।ভিডিওতে তিনি দাবি করেন, সালমান এর আগেও একটি বাসায় আগুন লাগার ঘটনায় নির্দিষ্ট রাজনৈতিক দল...