প্রিয় বাবাকে শেষ বিদায় জানাতে লিওনেল মেসি এখন রোজারিওতে। জীবনের সবচেয়ে
দুঃখের দিনে প্রিয় নায়ককে বুকে টেনে নিয়েছে এই শহর। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো আর
তিন সন্তানকে নিয়ে স্থানীয় সময় পরশু রাত ৮টা ৪৪ মিনিটে রোজারিওতে আসেন মেসি। বিমান
থেকে নেমেই যান ‘এল প্রাদো’ সমাধিস্থলে, সেখানেই সমাহিত করা হবে হোর্হেকে।
বাবার মৃত্যুতে মেসি কষ্ট পাচ্ছেন, সেই কষ্টের ভাগীদার হয়ে কাঁদছে রোজারিও,
আর্জেন্টিনা আর বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্তও।
দক্ষিণ রোজারিওর ‘লা বাহাদা’ পাড়ার লাভাল্লেহা স্ট্রিটে লিওন...