রাজধানীতে মাঝারি
থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নাগরিকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ, ঢাকা
এরই মধ্যে সফলভাবে ‘সড়ক থেকে নদী’ প্রকল্প বাস্তবায়ন করেছে। এখন শুধু আন্তর্জাতিক স্বীকৃতির
অপেক্ষা। বৃষ্টির প্রথম ২০ মিনিটে যেসব সড়কে হাঁটাচলা করা যায়, পরবর্তী ৩০ মিনিটে সেখানে
ছোট নৌকা চলাচল সম্ভব হবে। ১ ঘণ্টা পর মাছ ধরারও অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জলাবদ্ধতাকে নেতিবাচক
দৃষ্টিতে দেখার কোনো কারণ নেই। এটি মূলত নগরবাসীর বিনামূল্যে জলভ্রমণের সুযোগ। বিদেশে মানুষ ক...