গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য ও ‘বিশু গ্যাং’-এর প্রধান বিশু মন্ডলকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার বাঘাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
এসআরবি-৬-এর সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ইতালিতে লোক পাঠানোর কথা স্থানীয়ভাবে প্রচার করতেন বিশু। অভিযোগ অনুযায়ী, ইতালি পাঠানোর কথা...