সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম সীমিত থাকায় স্থগিত রয়েছে ঢাকা থেকে রিয়াদগামী ৬২টি ফ্লাইট। এর মধ্যে সরাসরি ফ্লাইট ২৩টি এবং ট্রানজিট ফ্লাইট ৩৯টি। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত ৯ হাজার ৬৭৪ জন যাত্রী।আজ মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওসার মাহমুদ আগামীর সময়কে এই তথ্য জানিয়েছেন।স্থগিত হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়ার পাঁচটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট রয়েছে।এ ছা...