ক্রীড়াবিদদের সাফল্য নয়, বরং দেশ-শহর
দর্শন আর সরকারি খরচায় আনন্দভ্রমণ গুরুত্ব পায় এ দেশের ক্রীড়া কর্তাদের কাছে। ১৯ সেপ্টেম্বর
জাপানের আইচি-নাগোয়ায় শুরু হতে যাওয়া ২০তম এশিয়ান গেমসেও হতে যাচ্ছে তাই।
ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা আর প্রস্তুতির
কথা ভুলে কন্টিনজেন্ট তালিকায় নাম তোলাই কর্মকর্তাদের এখন প্রধান লক্ষ্য। প্রাচীন ঐতিহ্য
আর আধুনিকতার মিশ্রণে গড়া জাপান দর্শনের সুযোগটা নষ্ট করতে চান না তারা!
অথচ গেমসে অংশ নিতে যাওয়া ক্রীড়াবিদরা
পাচ্ছেন না পর্যাপ্ত প্রস্তুতির সময় ও সুযোগ-সুবিধা। গেমস শুর...