নাটোরে দুই শিশুর বিরোধের জেরে সাত বছরের এক শিশুর ডান হাতের একটি আঙুল কেটে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবল শাকিল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বড় হরিশপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. মাহমুদুল হাসান মিলন সদর থানায় মামলা করেছেন।অভিযুক্ত পুলিশ কনস্টেবল শাকিল নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান।এজাহারের বরাতে তিনি জানান, গত বুধবার রাতে ভাড়াটিয়া পরিবারের সদস্যদের ন...