সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়েছে।আজ রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে তিনি এ কথা বলেছেন।কাদের সিদ্দিকী বলেছেন, আমাদের পতিত সরকার তিনিও যদি ভোটকে সম্মান করতেন, তাহলে তাকে পালিয়ে বেড়াতে হতো না। যদিও এখানে আমার দ্বিমত আছে। শেখ হাসিনা পালিয়ে যাননি। তাকে পৌঁছে দেওয়া হয়েছে অন্য একটা দেশে।নির্বাচনে মন...