গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন শাহজালাল রুমি।গত রবিবার আবেদনটি করা হয়েছে বলে আগামীর সময়কে জানিয়েছেন রুমির আইনজীবী বেলাল হোসেন। বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে। রুমির আরেক আইনজীবী রুহুল আমিন হাসান আগামীর সময়কে বলেছেন, ‘শাহজালাল রুমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এক নাগরিক। তিনি বিচারব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা রেখে আইনি পথেই নিজের ও পরিব...