প্রযুক্তির দুনিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্য নিয়ে প্রশ্ন নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, সাইবার প্রযুক্তি কিংবা সামরিক সক্ষমতায় দেশটি বিশ্বের অন্যতম পরাশক্তি। অথচ সেই যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ন্ত্রণব্যবস্থাই এখন প্রযুক্তিগত দুর্বলতার কারণে বড় ধরনের ঝুঁকির মুখে। চলছে আশির দশকের প্রযুক্তিতে! শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউজের এক জরুরি প্রেস ব্রিফিংয়ে খোদ পরিবহনমন্ত্রীর মুখ থেকেই বেরিয়ে এসেছে গা শিউরে ওঠা এ সত্য!
এদিন টানা সাড়ে চার ঘণ্টার জন্য যুক্তরাষ্ট্র জুড়ে বিমান চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় ফ...