দেশের
অন্যতম প্রধান পর্যটন জেলা কক্সবাজারের নাম
বিশ্ব পর্যটনকেন্দ্রের তালিকায় না থাকাটা কোনো
সুসংবাদ নয়। এটা দেশের
পর্যটন শিল্পের নানামুখী সমস্যা ও সংকট তথা
দৈন্যের বহিঃপ্রকাশ। অথচ বিশ্বের দীর্ঘতম
প্রাকৃতিক বালুকাময় সমুদ্রসৈকত, পাহাড়, বৈচিত্র্যময় বন, সবুজের সমারোহমণ্ডিত
টিলা, দ্বীপ, প্রবাল, সামুদ্রিক জীববৈচিত্র্য— সবই আছে কক্সবাজারে।
মানসম্পন্ন বিমানবন্দর, রেল ও সড়ক
যোগাযোগ, শত শত হোটেল-রিসোর্ট ও রেস্তোরাঁ রয়েছে
এখানে। প্রতি বছর ৬০-৮০
লাখ পর্যটকও আসেন। তবু বৈশ্বিক পর্যটনকেন্দ্র
হিসেব...