সুইজারল্যান্ডে ৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফিউচার
ইজ সেনসিবল’ বিভাগে সেরা সিরিজের পুরস্কার পেলো নির্মাতা
আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘অ্যানি’। শনিবার উৎসবের সমাপনী
দিনে এই ঘোষণা করা হয়। ডিস্টোপিয়ান, অস্বস্তিকর ও রহস্যে ঘেরা গল্প নিয়ে নির্মিত ‘অ্যানি’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “জেনেভা চলচ্চিত্র উৎসবের ‘ফিউচার ইজ সেনসিবল’ বিভাগে এমন গল্পকে স্বীকৃতি দেওয়া হয়, যেগুলো
শুধুই বিনোদন দেয় না, বরং মানবিক মূল্যবোধ তুলে ধরে, নানা প্রশ্নের জন্...