গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রাণী থেকে মানুষের মধ্যে রোগ সংক্রমণের ঝুঁকি বাড়ছে। সম্প্রতি লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ নয়জন আহত হয়েছেন।অন্যদিকে, অসুস্থ গরু জবাই ও মাংস কাটাকাটির পর ৪১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। এতে এলাকায় প্রাণী থেকে মানুষের মধ্যে রোগ সংক্রমণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।এর আগে চলতি বছরের এপ্রিল মাসে একটি বেওয়ারিশ কুকুরের কামড়ে ২১ জন আহত হওয়ার পর তাদের মধ্যে পাঁচজনের মৃত্যুর ঘটনাও ঘটে। পরপর এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রাণীজনিত রোগ নিয়ে উদ্বেগ তৈরি হয়ে...