চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের সময় অস্ত্র হাতে মহড়া দেওয়া তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের অস্ত্রগুলো পুলিশ উদ্ধার করতে পারেনি।গতকাল সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এই তিনজন হলেন- সাদেক আলী (২৮), কামরুল হাসান (৪৩) ও মোহাম্মদ হানিফ (৩৪)।চট্টগ্রামের এসপি মাসুদ আলম বললেন, ‘একই সময়ে একই স্থানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে আমরা দেশি-বিদেশি অস্ত্রের প্রদর্শন দেখেছি। এটা মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। আমরা তিনজনকে শনাক্ত কর...