যুক্তরাজ্যের প্রতি চারজন গ্রাহকের অন্তত একজনের অ্যাকাউন্ট আছে লয়েডস ব্যাংকিং গ্রুপে। এই একটি তথ্যই দেশটির সবচেয়ে বড় ব্যাংকের বিশালত্ব প্রমাণের জন্য যথেষ্ট।এই লয়েডসেরই প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চার্লি নান। স্বাভাবিকভাবেই লাখ লাখ মানুষের খরচ, সঞ্চয় আর ঋণ নেওয়ার প্রবণতা খুব কাছ থেকে দেখেন তিনি। টাকা জমানোর কৌশল থেকে শুরু করে প্রতারণার হাত থেকে বাঁচার উপায়, অর্থ ব্যবস্থাপনার এমনই কিছু জরুরি পরামর্শ দিয়েছেন চার্লি নান।সঞ্চয় হোক স্বয়ংক্রিয়চার্লি নানের মতে, সঞ্চয় বাড়ানোর সবচেয়ে বড় উপায় হলো একে স...