ইরান যুদ্ধে বিপর্যয়, কথিত মাদকবাহী নৌযানে হামলাসহ একাধিক অভিযোগে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের আটটি ধারা উত্থাপন করেছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস মাসি। তবে, হেগসেথের অভিশংসন ঠেকাতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে মাসিকে ‘পুরোপুরি ব্যর্থ’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, হেগসেথকে অভিশংসন নয়, বরং প্রশংসা করা উচিত। স্থানীয় সময় সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, মাসি এমন এক...