মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার যত
বাড়ছে, ততই অনিশ্চয়তার মুখে পড়ছেন উপসাগরীয় দেশগুলোতে কর্মরত লাখ লাখ এশীয় অভিবাসী
শ্রমিক। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সরাসরি ঝুঁকির পাশাপাশি কাজ বন্ধ হওয়া, আয়
কমে যাওয়া, চলাচলে বিধিনিষেধ এবং দেশে ফেরার অনিশ্চয়তা সব মিলিয়ে প্রবাসী
শ্রমিকদের মধ্যে বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের
দক্ষিণাঞ্চলের একাধিক শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ৭০ জনের বেশি মানুষ আহত
হয়েছেন। হামলায় গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে কুয়েত,...