‘ইন্ডিয়ান আইডল’-এর প্রথম সিজন জিতে রাতারাতি পুরো ভারতের জাতীয় ক্রাশ ও জনপ্রিয় গায়কে পরিণত হয়েছিলেন অভিজিৎ সাওয়ান্ত। তবে তার শুরুর গল্পটি কিন্তু মোটেও মসৃণ ছিল না। একসময় সামান্য ১০০ টাকার বিনিময়ে পাড়ার প্যান্ডেলে গান গাইতেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কিশোর বয়সের এক হৃদয়বিদারক কিন্তু অবিশ্বাস্য অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এ গায়ক।ফিল্মিজ্ঞানকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎ জানান, তখন তার বয়স মাত্র ১৫ বছর। পরিবার থেকে সংগীতে আসার সাপোর্ট ছিল না, পকেটে সর্বদা টাকার টানাপড়েন। এমনই এক দিনে একটি...