ইতিহাস, ঐতিহ্য আর আন্দোলন-সংগ্রামের সাক্ষী রংপুরের কারমাইকেল কলেজ। আজ সোমবার (১০ নভেম্বর) প্রতিষ্ঠানটির পূর্ণ হলো ১১০ বছর। ১৯১৬ সালের এই দিনে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল। তার নামেই নামকরণ করা হয় প্রতিষ্ঠানটির। এক শতাব্দীর বেশি সময় উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে ‘উত্তরের অক্সফোর্ড’ হিসেবে পরিচিত এই কলেজ।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগেই উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করে কারমাইকেল কলেজ। তৎকালীন রংপুর, দিনাজপু...