কেউ পড়েছিলেন রাস্তার ধারে ঝোপে। কেউবা রেলস্টেশনে। আবার কেউ স্বজনদের বঞ্চনায় সব হারিয়ে ছিলেন পথে। এখন তাদের ঠিকানা আশ্রয়কেন্দ্রের এক চালের নিচে। রক্তের বন্ধন না থাকলেও এখন তারা একসঙ্গে খান, ঘুমান।
বগুড়ার সারিয়াকান্দির হাটফুলবাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সেবিন মিয়ার (৩২) গড়ে তোলা এই আশ্রয়কেন্দ্রে বাস করছেন এমন অবহেলিত ২৪ নারী-পুরুষ। গ্রামের বাঙ্গালী নদীর পাড়ঘেঁষে ২০২৩ সালে ‘ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার হোম’ নামে আশ্রয়কেন্দ্রটি গড়ে তোলেন তিনি। সেবিন মিয়া বললেন, ‘অন্য বৃদ্ধাশ্রমে সাধারণত পরিবারে...