প্রিয় তারকাকে একনজর দেখার জন্য ভক্তদের হঠকারী কর্মকাণ্ড নতুন কিছু নয়। তবে এবার এক নারী ভক্ত সেই সীমানা ছাড়িয়ে চলন্ত গাড়ির দরজা খুলে সরাসরি গায়কের মুখের সামনে মোবাইল ফোন ঠেলে দেন। এতে চরম ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে মেজাজ হারান জনপ্রিয় চীনা সি-পপ তারকা, গায়ক ও অভিনেতা ইউ ইউহান। সম্প্রতি নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে পার্কিং এলাকায় এক উন্মাদ নারী ভক্তের এমন অবিবেচক আচরণে বিরক্ত হয়ে এই ১৯ বছর বয়সী তারকা গাড়ি থেকে নেমে সেই ভক্তের হাত থেকে ফোনটি কেড়ে নিয়ে আছাড় মেরে ফেলে দেন। আ...