জন্মের পর একটি শিশুকে ঘিরে বাবা-মায়ের কত স্বপ্ন! কিন্তু যখন দেখা গেল নবজাতকের একটি হাত নেই, তখন অনেকেই দীর্ঘশ্বাস ফেলে বলেছিল—এই ছেলে বড় হয়ে কী করবে? কেউ কেউ ভবিষ্যৎ নিয়েও হতাশার কথা শুনিয়েছিল। তবে একজন মানুষ কোনোদিন সেই কথাগুলো বিশ্বাস করেননি। তিনি ছিলেন তার মা। তার অটল বিশ্বাস ছিল, আমার ছেলে একদিন মানুষের জন্য কিছু করবে।
সময়ের পরিক্রমায় সেই মায়ের বিশ্বাসই আজ বাস্তবে রূপ নিয়েছে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর গ্রামের সন্তান আল-মাসুদ লোকমান জন্মগতভাবে বাম হাত ছাড়াই...