‘ভূতের ভবিষ্যৎ’খ্যাত পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত–কে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার কলকাতার নন্দন চত্বরে ভিড় করেন সহশিল্পী, সহকর্মী ও অনুরাগীরা।গত বুধবার দুপুরে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মারা যান এই নির্মাতা। পরদিন বৃহস্পতিবার তার মরদেহ রাখা হয় ‘পিস ওয়ার্ল্ড’-এ। পরিবারের সিদ্ধান্ত অনুযা...