এই মার্চের শুরুতেই বাতাসে গরমের ভাপ দিন দিন
বাড়তে থাকলে ঘরের ভেতরে সুরক্ষার
ব্যবস্থা হিসেবে এসি না লাগিয়ে
কী করা!
ঠিক
এভাবে না বললেও জাহেদ
যখন কথাটা কিছুটা অজুহাতের কায়দায় বলেছিল, আলী আমজাদের তেমন
কিছু মনে হয়নি। টাকা-পয়সা তো সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য। বাবা হিসেবে তিনি
ছেলেমেয়ের জন্য যতটা পেরেছেন
করেছেন, এখন তাদের আয়-রোজগারের সঙ্গে তাল রেখে তারা
যদি স্বাচ্ছন্দ্যের সীমানা বাড়াতে চায়, আপত্তির তো
কিছু নেই, বরং তা
সুখকর হওয়াই উচিত। বড় ছেলে এই
জাহেদ কাজ করে ব্যাংকে।
ব্যাংক থেকে লোন দিয়ে
ঢ...