Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে দ্বিতীয় পর্বে মেক্সিকো

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৯:১২
কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে দ্বিতীয় পর্বে মেক্সিকো

ছবি: রয়টার্স

টানা দুই জয়ে বিশ্বকাপের দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। দক্ষিণ কোরিয়াকে তারা হারিয়েছে লুইস রোমোর করা একমাত্র গোলে। ১৯৯৮ সালে ফ্রান্সের পর তারাই প্রথম স্বাগতিক দল যারা প্রথম দুই ম্যাচে কোন গোল হজম না করেই পেয়েছে জয়ের দেখা। এই জয়ে এ গ্রুপ থেকে সেরা হয়ে পরের ধাপে যাওয়া অনেকটাই নিশ্চিত মেক্সিকোর।

চেকিয়াকে ২-১ গোলে হারানোর তরতাজা স্মৃতি নিয়ে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে এস্তাদিও গুয়াদালজারায় খেলতে নেমেছিল এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধে আক্রমণের বন্যা বইয়ে দিয়েও গোল পায়নি তারা। তবে দ্বিতীয়ার্ধে মেক্সিকো ঘুরে দাঁড়িয়ে ঠিকই গোল আদায় করে নেয়। কোরিয়া গোলকিপার কিম সেউন গিউর গ্লাভস ফসকালে দারুণ প্লেসিংয়ে স্বাগতিকদের এগিয়ে নেন লুইস রোমো।

ম্যাচের ৭৫ মিনিটে অবশ্য রাউল জিমেনেসকে গোল করতে দেননি কোরিয়া কিপার দারুণ তৎপরতায় রাউলের শট রুখে দেন গিউ।

এ গ্রুপের অপর ম্যাচে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা ১-১ গোলে ড্র করায় সমীকরণটা এখন অনেকটাই উন্মুক্ত। মেক্সিকো এরই মধ্যে নাম লিখিয়েছে রাউন্ড অব ৩২-এর। তারাই সম্ভবত হবে গ্রুপ সেরা।

গ্রুপের শেষ ম্যাচ ডে’তে জানা যাবে দ্বিতীয় হয়ে কারা যাবে পরের ধাপে। ২৫ জুন কোরিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। সেদিন একই সময়ে মেক্সিকোর প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র।

২০২৬ ফুটবল বিশ্বকাপফিফামেক্সিকোফিফা বিশ্বকাপ ২০২৬
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise