Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

২৯তম লা লিগা শিরোপা

বার্সার কাছে ট্রফিটা একটু বেশিই 'স্পেশাল'

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ১৮:৪৮
বার্সার কাছে ট্রফিটা একটু বেশিই 'স্পেশাল'

সংগৃহীত ছবি

মঞ্চটা প্রস্তুত ছিল। নিজের মাঠে খেলা, প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোতে হার এড়ালেই নিশ্চিত হবে লা লিগা শিরোপা। এই সমীকরণ সামনে রেখেই গত রাতে ক্যাম্প ন্যুতে মাঠে নেমেছিল বার্সেলোনা। ২-০ গোলের জয়ে তিন ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয় লা লিগা শিরোপা জেতার উল্লাসে মাতল কাতালানরা। ক্যাম্প ন্যুর উল্লাসের রাতে মিডফিল্ডার ফ্র্যাংকি ডি ইয়ং জানালেন, এবারের শিরোপাটা তাদের কাছে একটু বেশিই ‘স্পেশাল।'


আরও পড়ুন

ফ্লিকের জাদুর ছোঁয়ায় বদলে যাওয়া বার্সা

১১ মে ২০২৬


লা লিগায় দ্বিতীয় সর্বোচ্চ ২৯ শিরোপা জিতল বার্সা। এবারেরটা অবশ্য আগের সব শিরোপার চেয়ে আলাদা। এই প্রথম নিজেদের মাঠে রিয়ালকে হারিয়ে শিরোপা উল্লাসে মেতেছে পুরো ক্লাব। ট্রফি উদযাপনে তাই বাড়তি উচ্ছ্বাস ছিল ফুটবলার, স্টাফ, কোচ সবার চোখেমুখেই।

বার্সা মিডফিল্ডার ইয়ং জানালেন, ‘এই শিরোপা জয় আরও বেশি স্পেশাল। কারণ নিজেদের মাঠে মাদ্রিদকে হারিয়ে আমরা এটি জিতেছি। এখন সময় সমর্থকদের সঙ্গে উদযাপন করার।'

গত ১০ বছরে পাঁচবারই শিরোপা এসেছে বার্সার ঘরে। শেষ দুই মৌসুমে ছয় ঘরোয়া ট্রফির পাঁচটি জিতেছে ফ্লিকের দল।

ইয়ং অবশ্য সব ট্রফির চেয়ে লা লিগাকেই এগিয়ে রাখছেন, ‘প্রতিটি শিরোপা জয়ই জাঁকজমকভাবে উদযাপন করা উচিত। বিশেষ করে লা লিগা, যেটা এক বছরের দীর্ঘ একটা লড়াই। স্পেনের সেরা দল আমরাই।’

বার্সেলোনালা লিগাডি ইয়ং
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise