Agamir Somoy E-Paper
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

এনজোর বিদায়ী বার্তা

দিনগুলো আমার জন্য মোটেও সহজ ছিল না

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০০
দিনগুলো আমার জন্য মোটেও সহজ ছিল না

ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদলের বাজারে সবচেয়ে বড় চমক উপহার দিয়ে চেলসি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমাচ্ছেন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ১২৫ মিলিয়ন পাউন্ডের এই রেকর্ড ট্রান্সফার চূড়ান্ত হওয়ার আগে ব্লুজদের ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে ইন্সটাগ্রামে একটি আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন এই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার।

ইনস্টাগ্রামে এক দীর্ঘ বার্তায় এনজো লিখেছেন, ‘প্রিয় চেলসি, আমি চাই আপনারা জানুন যে দিনগুলো আমার জন্য মোটেও সহজ ছিল না। এটি লেখালেখি করাও সহজ নয়। সত্যি বলতে, আমি খুব একটা ভালো সময়ে নেই। তিন বছর আগে, কোবহ্যাম এবং স্ট্যামফোর্ড ব্রিজ আমার ও আমার পরিবারের জন্য দ্বিতীয় বাড়িতে পরিণত হয়েছিল। এই অসাধারণ ক্লাবের মানুষ, জার্সি এবং লোগোটার প্রতি আমার এক গভীর মায়ার সৃষ্টি হয়েছিল।’

আরও পড়ুন

আর্জেন্টিনা নয়, মেসি যুক্তরাষ্ট্রেই থাকুক

০২ সেপ্টেম্বর ২০২৬

তিনি লিখেছেন, ‘বিশ্বাস করুন, যখন আমি বলি যে এখানে পা রাখার পর থেকেই আমার একমাত্র লক্ষ্য ছিল ম্যাচ জয় এবং ক্লাবকে সবগুলো ট্রফি এনে দেওয়া। আমরা ভুগেছি, কেঁদেছি, বহুবার রাগ করেছি, কিন্তু পাশাপাশি শিরোপা ও অবিস্মরণীয় জয়গুলোও উদযাপন করেছি। ভালো ও কঠিন—সব সময়েই আমরা একসঙ্গে ছিলাম। যেভাবে আমি জীবনকে আলিঙ্গন করি, ঠিক সেভাবেই ফুটবল খেলি: প্রচণ্ড আবেগ এবং পুরো হৃদয় দিয়ে। ঠিক এই কারণেই আমি চাই আপনারা জানুন যে আমি আপনাদের বুঝতে পারি। আমি সত্যি আপনাদের বুঝতে পারি, আমার অন্তরের অন্তস্থল থেকে।’

ক্লাব ছাড়ার বিষয়ে বিশ্বকাপজয়ী এই তারকা লিখেছেন, ‘কিন্তু জীবন মানেই সিদ্ধান্ত নেওয়া, আর এই মুহূর্তে আমাকেও তেমনই একটি কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমি আগেও বলেছি, তবে আবারও বলতে চাই—এই ক্লাবটির প্রতি আমার মনে গভীর ভালোবাসা জন্মেছে। চেলসি সবসময় আমার ভাবনা এবং সর্বোপরি আমার হৃদয়ে একটি বিশেষ স্থান জুড়ে থাকবে। তবে ফুটবল কীভাবে কাজ করে, তা আমি বুঝি। আমি জানি আপনারা কতটা আবেগপ্রবণ, কারণ আমিও ঠিক আপনাদেরই মতো। আর যদি আমি আপনাদের জায়গায় থাকতাম, তবে সম্ভবত আমিও ঠিক একই রকম ভাবতাম।’

আরও পড়ুন

ইমামের বিরুদ্ধে পিসিবির তদন্ত শুরু

০২ সেপ্টেম্বর ২০২৬

শেষে সবাইকে ধন্যবাদ দিয়েছেন আর্জেন্টাইন তারকা, ‘আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই: স্টাফ, কোচিং টিম, মেডিকেল টিম, ফিজিও এবং কোবহ্যাম ও এই মহান প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষকে। গত বছরগুলোতে আমার যেসব সতীর্থ ছিলেন, এত এত মুহূর্ত আমার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। আমি এখানে সত্যিই খুব সুখী ছিলাম, এবং ভবিষ্যতের জন্য আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এই বছরগুলোতে আমাকে ও আমার পরিবারকে আপনারা যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আমি তা কখনো ভুলব না। আপনারা সবসময় আমার হৃদয়ে থাকবেন, ব্লুজ। আমি সবসময় আপনাদের জন্য সবসময় সেরাটাই কামনা করব।’

এনজো ফার্নান্দেজচেলসিম্যানচেস্টার সিটিট্রান্সফার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্ধ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্ধ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪

    নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪