Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ইনজুরির অভিনয়

ইমামের বিরুদ্ধে পিসিবির তদন্ত শুরু

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩
ইমামের বিরুদ্ধে পিসিবির তদন্ত শুরু

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইনজুরির কারণে ব্যাটিং না নামাকে কেন্দ্র করে বড় বিপদের মুখে পড়েছেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক। তার পেশির চোটের বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠায় এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

গত ২৭ আগস্ট টেস্টের প্রথম দিনে ফিল্ডিং করার সময় বাঁ পায়ের পেশিতে চোট পান ইমাম। পিসিবির সে সময়ের ভাষ্য অনুযায়ী, স্ক্যানে ইমামের মাংসপেশির সামান্য টান ধরা পড়ায় মেডিকেল দলের তত্ত্বাবধানে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। তবে চতুর্থ দিনে পায়ে ভারী স্ট্র্যাপিং বা ব্যান্ডেজ বেঁধে তাকে থ্রোডাউন অনুশীলন করতে দেখা যায়। এরপরই মূলত বিতর্ক দানা বাঁধে। সাবেক বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার তার এই ইনজুরিকে ‘সাজানো’ বা ‘ভুয়া’ বলে অভিযোগ তোলেন।

আরও পড়ুন

শেফিল্ডে যোগ দিয়েই জয়ের দেখা পেলেন হামজা

০২ সেপ্টেম্বর ২০২৬

সিরিজের প্রথম দুটি টেস্টে শোচনীয় পরাজয়ের পর স্কোয়াডে ব্যাপক রদবদল আনে পিসিবি। ইমামসহ মোট সাতজন ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়। জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পিসিবির নির্বাচন কমিটির সদস্য আকিব জাভেদ বলেন, ‘এই বিষয়টি নিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। পেশিতে টান পড়ায় ম্যাচের দুই ইনিংসেই একজন খেলোয়াড় কীভাবে ব্যাটিংয়ে নামতে ব্যর্থ হন, তা বোধগম্য নয়। ইনজুরি হতেই পারে। অতীতে আমরা এমন অনেক উদাহরণ দেখেছি যেখানে প্লাস্টার নিয়েও খেলোয়াড়েরা মাঠে নেমে লড়াই করেছেন। ইমামের পরিস্থিতি একেবারেই আলাদা, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। এ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, এই তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার জন্য ইমাম আইনি পরামর্শ নেওয়ার কথা ভাবছেন। পিসিবির এই তদন্তের ফলে তার পুরোনো ইনজুরির ইতিহাসও সামনে চলে এসেছে। এর আগে ২০২২ সালের ইংল্যান্ড সফরেও তৎকালীন ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকন তার ইনজুরির সন্দেহজনক ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। ২০২৫ সালে নিউজিল্যান্ড সফরেও ইমামের পায়ের আঙুলের চোট নিয়ে পিসিবির এক তদন্ত কমিটি তাকে নিষিদ্ধ করার সুপারিশ করেছিল বলে গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে।

আরও পড়ুন

আর্জেন্টিনা নয়, মেসি যুক্তরাষ্ট্রেই থাকুক

০২ সেপ্টেম্বর ২০২৬

উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে পাকিস্তান দল। দ্বিতীয় টেস্টও বিশাল ব্যবধানে হেরে সিরিজ খুঁইয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর বার্মিংহামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। লর্ডস টেস্টের এই বিতর্কিত ইনজুরি কাণ্ড দলটিতে নতুন করে চরম অস্থিরতা তৈরি করেছে। কঠিন পিচ দেখলেই ইমাম এমন ইনজুরির অভিনয় করেন বলে পুরনো অভিযোগ আছে।

ইমাম উল হকপাকিস্তান ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise