Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

হুয়ান রিকুয়েলমে

আর্জেন্টিনা নয়, মেসি যুক্তরাষ্ট্রেই থাকুক

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১
আর্জেন্টিনা নয়, মেসি যুক্তরাষ্ট্রেই থাকুক

২০২২ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে গোল করার পর হুয়ান রোমান রিকুয়েলমের বিখ্যাত 'টোপো গিগিও' স্টাইলে উদযাপন করেছিলেন মেসি।

আর্জেন্টিনার জাতীয় দল থেকে লিওনেল মেসির ঐতিহাসিক অবসরের পর থেকেই ফুটবল বিশ্বে চলছে নানা আলোচনা। আলবিসেলেস্তেদের এই মহাতারকার ভবিষ্যৎ ও বর্তমান পরিস্থিতি নিয়ে এবার মুখ খুলেছেন বোকা জুনিয়র্সের সভাপতি ও আর্জেন্টিনার সাবেক কিংবদন্তি ফুটবলার হুয়ান রোমান রিকুয়েলমে। তিনি বলেছেন, মেসির এখন আর আর্জেন্টাইন ফুটবলে ফিরে আসার কোনো প্রয়োজন নেই; বরং তার মার্কিন মুলুকেই শান্তিতে খেলা চালিয়ে যাওয়া উচিত।

২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় দলে মেসির সাথে একসময়ে খেলার সুবাদে দুজনের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। ২০০৮ বেইজিং অলিম্পিকে একসঙ্গে স্বর্ণপদক জেতা এই জুটি একে অপরকে দারুণ শ্রদ্ধা করেন। টিওয়াইসি স্পোর্টসকে রিকুয়েলমে বলেন, ‘আমাদের তাকে আরও বেশি ধন্যবাদ জানানো উচিত। সে যা স্বপ্ন দেখেছিল এবং আমরা যা স্বপ্ন দেখেছিলাম, তার সবকিছুই পূরণ করেছে। সে সর্বকালের সেরা না হলেও একেবারে তার কাছাকাছি অবস্থানে রয়েছে। এত দীর্ঘ সময় ধরে কেউ সেরা থাকতে পারেনি, এটি অবিশ্বাস্য।’

আরও পড়ুন

দলবদলে টাকা ওড়ানোর রেকর্ড গড়ল প্রিমিয়ার লিগ

০২ সেপ্টেম্বর ২০২৬

মেসির সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় জানিয়ে রিকেলমে বলেন, ‘আমি সবসময় তার সঙ্গে কথা বলি। আমাদের খুব সুন্দর একটা সম্পর্ক। সে আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। আমি তার সঙ্গে আরও বেশি খেলতে পারলে খুব খুশি হতাম। তবে তার সঙ্গে খেলতে পেরেছি, সেটাই আমার সৌভাগ্য। এমন অভিজ্ঞতা অনন্য। আমাদের মধ্যে যে ভালোবাসা ও সম্মান আছে, সেটাই সবচেয়ে বড় বিষয়।’

মেসিকে নিয়ে বলতে গিয়ে তার অতীতের সংগ্রামের দিনগুলোর কথাও স্মরণ করেন রিকুয়েলমে। তিনি বলেন, ‘সে নিজের সবটুকু উজাড় করে দিয়েছে, অনেক ভুগেছে এবং শুরুতে অনেক সংগ্রাম করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত সে সবকিছু অর্জন করেছে। ঈশ্বর তার প্রতি ন্যায়বিচার করেছেন। ম্যারাডোনা মারা যাওয়ার সময়ও আমরা ভেবেছিলাম, এমন কেউ আর আসবে না। তারপর এমন একজন এলো, যে ম্যারাডোনার সমান কিংবা তার চেয়েও ভালো। আমরা আর্জেন্টাইনরা সত্যিই অনেক ভাগ্যবান।’

আরও পড়ুন

মেসির বিদায়ী চিঠির পেছনের না বলা কথা

০১ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টাইন ফুটবলে মেসির সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে রিকুয়েলমে তার পরিষ্কার মতামত ব্যক্ত করেছেন। তার ভাষায়, ‘সে অনন্য, তার কোনো বিকল্প নেই। সে চাইলে খুব সহজেই স্পেন জাতীয় দলের হয়ে খেলতে পারত, কিন্তু সে আমাদের দেশকেই বেছে নিয়েছিল। আমাদের তাকে একা ছেড়ে দেওয়া উচিত। সে যতদিন খেলতে চায়, খেলতে দেওয়া উচিত। আমার মতে, তার জন্য যুক্তরাষ্ট্রে থাকাই ভালো। আর আমরা আর্জেন্টিনার সব ফুটবলপ্রেমী তার ভক্ত হয়ে তাকে ভালোবাসা দিয়ে যাব।’

ফুটবল জাদুকর মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসান ঘটার পর বোকা সভাপতির এই মন্তব্য এখন লাতিন আমেরিকা জুড়ে ফুটবলপ্রেমীদের আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শেষে মেসিকে এখন শুধু ভালোবাসা ও সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছেন রিকেলমে, ‘এখন তাকে ভালোবাসা দিন, স্নেহ দিন, এটাই তার প্রাপ্য। আর্জেন্টিনার ফুটবল এবং ফুটবলের জন্য সে যা করেছে, তার জন্য তাকে ধন্যবাদ দিতে হবে। পুরো বিশ্ব তাকে ভালোবাসে, আর সে এই ভালোবাসা পাওয়ার যোগ্য।’

লিওনেল মেসিহুয়ান রোমান রিকুয়েলমেআর্জেন্টিনা ফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise