Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

দুই ‘অভাগা’ দলের ফাইনালে ওঠার লড়াই

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৭:০১
দুই ‘অভাগা’ দলের ফাইনালে ওঠার লড়াই

সেমিফাইনালে মুখোমুখি ডিয়েগো সিমিওনে আর মিকেল আর্তেতা।

দুই দলই কখনো ছুঁয়ে দেখেনি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ফাইনালে উঠে শিরোপা হারানোর বেদনাও পেয়েছে বেশ কয়েকবার। ‘অভাগা’ দুই দল এবার মুখোমুখি সেমিফাইনালে। আর্সেনাল-আতলেতিকো মাদ্রিদ সেমির প্রথম লেগের আগে দুই দলের কোচই চাইছেন, প্রতিপক্ষকে শক্ত বার্তা দিতে।

দীর্ঘ ২০ বছর আগে ফাইনালে খেলেছিল আর্সেনাল। মধ্যের লম্বা এই সময়ে গানার্সদের আর ফাইনালে ওঠা হয়নি। আতলেতিকোও শেষবার ফাইনালে খেলেছিল ১০ বছর আগে। ২০০৬ সালে বার্সেলোনা ও ২০১৬ সালে রিয়াল মাদ্রিদ হৃদয় ভেঙেছে আর্সেনাল-আতলেতিকোর।

আরও পড়ুন

৯ গোলের মহাকাব্যে বায়ার্নকে হারালো পিএসজি

২৯ এপ্রিল ২০২৬

ম্যাচের আগে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেছেন, ‘আমরা মৌসুম জুড়েই দারুণ খেলেছি। সবাই ভালো ফর্মে আছে। এখন সময় এসেছে সবাইকে শক্ত একটা বার্তা দেওয়ার। আমি দলের ভালো খেলার ব্যাপারে আশাবাদী। আমরা জয়ের জন্য মাঠে নামব। সেভাবেই প্রস্তুতি নিয়েছি। দলে কিছু ইনজুরি ইস্যু আছে। আশা করি আমরা সেগুলো পাশ কাটিয়ে সমর্থকদের ভালো একটা ম্যাচ উপহার দিতে পারব।’


আতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগে বাড়তি চাপ নিতে দলকে বারণ করেছেন, ‘এখানে কোনো চাপ নেই। দায়িত্ববোধ আছে, উন্মাদনা আছে। দিনশেষে এটা একটা ফুটবল ম্যাচ এবং ফুটবলাররাই ফল নির্ধারণ করে। আমাদের ভালোভাবে প্রস্তুত থাকতে হবে। আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই এবং ম্যাচটাকে এমন একপর্যায়ে নিয়ে যেতে চাই, যেখানে আর্সেনালকে বিপদে ফেলতে পারি।’

আজ রাত ১টায় রিয়াদ এয়ার মেত্রোপলিতানো স্টেডিয়ামে মুখোমুখি আতলেতিকো-আর্সেনাল।

আতলেতিকো মাদ্রিদআর্সেনালচ্যাম্পিয়নস লিগ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise