Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

গাজা গণহত্যা

ইসরায়েল ম্যাচে কালো আর্মব্যান্ড পরবে আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৭
ইসরায়েল ম্যাচে কালো আর্মব্যান্ড পরবে আয়ারল্যান্ড

উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে রবিবারের ম্যাচ বয়কটের গুঞ্জন উড়িয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড জাতীয় ফুটবল দল। তবে ম্যাচটিতে গাজা সংঘাতে নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন আইরিশ ফুটবলাররা। এছাড়া এই ম্যাচের ম্যাচ ফি এবং অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের অর্থ দাতব্য সংস্থায় অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

হাঙ্গেরির মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি ঘিরে দীর্ঘ নাটকীয়তা ও বিতর্ক তৈরি হয়েছিল। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে ম্যাচটি বয়কট করার দাবি জানিয়ে আসছিল ‘আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন’ নামক একটি সংগঠন। এমনকি আইরিশ দলের গোলরক্ষক গভিন বাজুনু নৈতিক অবস্থান থেকে ম্যাচটিতে না খেলার সিদ্ধান্ত নিয়ে স্কোয়াড থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।

আরও পড়ুন

ইসরায়েল ম্যাচ বয়কট করছে আয়ারল্যান্ডের দর্শকরা

২৩ সেপ্টেম্বর ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সরে দাঁড়ানোর ব্যাখ্যা দিয়ে গোলরক্ষক গভিন বাজুনু লিখেছেন, ‘আমি মানুষ হিসেবে নৈতিকতার সঙ্গে বাঁচার চেষ্টা করি। তাই ইসরায়েলের বিপক্ষে আসন্ন ম্যাচগুলোতে অংশগ্রহণ করা ভুল হবে বলে আমার মত। নিরীহ মানুষদের হত্যা সম্পূর্ণ অনৈতিক, তাই আমি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছি।  এর সাথে ইসরায়েলি জনগণ বা ইহুদি সম্প্রদায়ের কোনো বিরোধিতার বিষয় নেই। বরং এই অঞ্চলের নৃশংসতার প্রতিবাদেই আমার এই অবস্থান।’

এই ঘটনার পর শনিবার সকালে নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করে দীর্ঘ চার ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠকে বসে আইরিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই), কোচিং স্টাফ ও খেলোয়াড়রা। পরে এক ভোটাভুটিতে বড় ব্যবধানে ম্যাচটি খেলার পক্ষে রায় দেন ফুটবলাররা।

এফএআইয়ের প্রধান নির্বাহী ডেভিড কুরেল সাংবাদিকদের বলেন, ‘আজ সকালে একজন খেলোয়াড় এই ম্যাচের প্রতি নিজের অস্বস্তি প্রকাশ করেন এবং নাম প্রত্যাহার করে নেওয়ার ইচ্ছার কথা জানান। এই বিষয়টি নিয়ে স্কোয়াডের বাকি সদস্যদের মতামত নেওয়ার প্রয়োজন ছিল। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং এফএআই নির্বাহীদের দীর্ঘ আলোচনার পর ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতার প্রেক্ষিতে ম্যাচটি খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আরও পড়ুন

অবশেষে মুখোমুখি রোনালদো-হলান্ড

২৭ সেপ্টেম্বর ২০২৬

কোচ হেইমির হালগ্রিমসন বলেন, ‘খেলোয়াড়দের ওপর দিয়ে যা গেছে, তা কেউ কল্পনাও করতে পারবে না। এটি এমন এক পরিস্থিতি যেখানে আপনি জয়ী হতে পারবেন না। আমরা দল ও দেশের জন্য সবচেয়ে কম ক্ষতি হয় এমন একটি পথ খুঁজে বের করার চেষ্টা করেছি। গাজায় সংঘাতে নিহতদের স্মরণে খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরবেন, ম্যাচের কিছু আনুষ্ঠানিকতা থাকবে না এবং ম্যাচের ফি দাতব্য সংস্থায় অনুদান দেবেন। এছাড়া এই উইন্ডোর বাকি সময় খেলোয়াড়রা কোনো মিডিয়া কার্যক্রমে অংশ নেবেন না।’

অন্যদিকে, ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) যোগাযোগ প্রধান শ্লোমি বারজেল আইরিশদের ম্যাচ খেলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘ফুটবল জয়ী হয়েছে। ফুটবল এবং রাজনীতির মধ্যকার দূরত্ব বজায় রাখা উচিত।’

ইসরায়েলআয়ারল্যান্ডইসরায়েল-গাজা সংঘাত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর