এপ্রিলে নিউজিল্যান্ড চ্যালেঞ্জ বাংলাদেশের

১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
পাকিস্তান চ্যালেঞ্জে সফল বাংলাদেশ ক্রিকেট দল। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে মেহেদী হাসান মিরাজের দল ১০ থেকে র্যাঙ্কিংয়ে উঠে এসেছে ৯ নম্বরে। সেটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ নিউজিল্যান্ডের বিপক্ষে।
ঈদের পর ১৩ এপ্রিল নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে। আজ সিরিজের ভেন্যু ও সূচি প্রকাশ করেছে বিসিবি। তিন ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে কিউইরা ঢাকা আসবে ১৩ এপ্রিল। ম্যাচগুলো হবে ঢাকা এবং চট্টগ্রামে।
সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছিল নিউজিল্যান্ডই। তবে ২০১০ সালে ৪-০ ও ২০১৩ সালে ৩-০ ব্যবধানে বাংলাদেশের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছিল কিউইরা।
আইপিএল ও পিএসএলের জন্য সেরা তারকা ছাড়া খেলতে হতে পারে কিউইদের। ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা দলটির বিপক্ষে এই সুযোগটা নিশ্চিতভাবে কাজে লাগাতে চাইবে বাংলাদেশ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে ১৭ এপ্রিল হবে । একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২০ এপ্রিল।
২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেটি। তিনটি ম্যাচইশুরু হবে দুপুর ২টায় ।
চট্টগ্রামে সন্ধ্যা ৬টায় ২৭ ও ২৯ এপ্রিল হবে সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি । এই ম্যাচ দুটি শুরু হবে সন্ধ্যা ৬টায় । ২ মে মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি দুপুর ২টায় ।

