Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ভারত-উইন্ডিজ ম্যাচ

ব্যাটে বল না লাগলেও আউট দিলেন শরফুদ্দৌলা!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০
ব্যাটে বল না লাগলেও আউট দিলেন শরফুদ্দৌলা!

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি ৫ উইকেটে জিতে নিয়েছে উইন্ডিজ। তবে ফলাফল ছাপিয়ে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের একটি সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ব্যাট ও বলের মাঝে পরিষ্কার ব্যবধান থাকা সত্ত্বেও স্নিকোমিটারে স্পাইক আসায় আউট দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার ব্যাটার শেরফেন রাদারফোর্ডকে।

ভারতের দেওয়া ৩৫২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ লড়াই চালায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের পঞ্চম ওভারে জন ক্যাম্পবেল ১০ রান করে আউট হলেও আমির জাঙ্গু ও শেই হোপ মিলে ইনিংস এগিয়ে নেন। কোহলির সরাসরি থ্রোতে জাঙ্গু ৬৭ রানে রান আউটের শিকার হলেও একপ্রান্তে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়ে লড়াই চালিয়ে যান শেই হোপ।

আরও পড়ুন

বিতর্ক সামলে ৮৪ দিন পর গোল করলেন আলভারেস

০৪ অক্টোবর ২০২৬

এরপর ক্রিজে এসে শাই হোপের সাথে জুটি গড়ে দলকে জয়ের বন্দরের দিকে নিয়ে যাচ্ছিলেন শেরফেন রাদারফোর্ড। ১২১ বলে যখন ১৪৬ রান প্রয়োজন এবং উইন্ডিজ জয় দেখছিল, তখনই আম্পায়ারের এই বিতর্কিত সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনে। ঘটনাটি ঘটে নামান ধীরের করা একটি বলে। অফ স্টাম্পের বাইরের বলটি ডিফেন্ড করতে গিয়ে ব্যাট পেতে দিয়েছিলেন রাদারফোর্ড। বল ও ব্যাটের মধ্যে স্পষ্ট ফাঁক থাকলেও উইকেটরক্ষক লোকেশ রাহুলের ক্যাচের জোরালো আবেদনে ফিল্ড আম্পায়ার আউট ঘোষণা করেন। সাথে সাথে রিভিউ নেন রাদারফোর্ড। রিপ্লেতে দেখা যায়, বল যখন ব্যাটের পাশ দিয়ে যাচ্ছে, ঠিক তখনই স্নিকোমিটারে একটি স্পাইক ভেসে ওঠে। তবে ক্লোজ-আপ রিপ্লেতে পরিষ্কার বোঝা যায়, ওই একই সময়ে ব্যাটার বল ও ব্যাটের মাঝে দৃশ্যমান ফাঁক ছিল!

আরও পড়ুন

মেসি-বাতিস্তুতার পর লাউতারোর ঐতিহাসিক কীর্তি

০৪ অক্টোবর ২০২৬

টিভি আম্পায়ার শরফুদ্দৌলা মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রেখে রাদারফোর্ডকে আউট ঘোষণা করেন। ভিডিও দেখে এটাও মনে হচ্ছিল, বলটি হয়তো রাদারফোর্ডের প্যাডে লেগেছে, যে কারণে স্পাইক দেখা গেছে।  এই সিদ্ধান্তের পর ক্ষোভে ফেটে পড়েন উইন্ডিজ খেলোয়াড়রা এবং রাদারফোর্ডও মাঠ ছাড়ার সময় আম্পায়ারদের সাথে উত্তপ্ত বাক্যবিনিময় করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও ক্রিকেটপ্রেমী ও বিশ্লেষকরা এই ভুল সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া জানিয়েছেন, বল ব্যাটে লাগেনি, বরং প্যাডের সাথে ব্যাট ঘষার কারণেই স্নিকোতে ওই স্পাইক দেখা গেছে। সাবেক ক্যারিবিয়ান তারকা ইয়ান বিশপ বলেন, ‘রাদারফোর্ড মোটেও খুশি ছিলেন না। তার মনে হয়েছিল, ব্যাট বলের বদলে প্যাডে লেগেছিল। তৃতীয় আম্পায়ার বলেছেন, ব্যাট ও বলের মধ্যে কোনো ফাঁক তিনি দেখতে পাননি। এটা ইন্টারেস্টিং।’

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে