Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ওয়ানডে সিরিজ

রানার তোপে ১১৪ রানে অলআউট পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১৭:০২
রানার তোপে ১১৪ রানে অলআউট পাকিস্তান

ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়েছেন নাহিদ রানা। ছবি: সংগৃহীত

মিরপুরে উইকেটে ছড়ি ঘোরান স্পিনাররাই। এবার বদলে যাওয়া উইকেটে আগুন ঝরালেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। তার গতিতে দিশেহারা পাকিস্তান ৮২ রানে হারিয়েছিল ৯ উইকেট। টানা ৫ ওভারে ৫ উইকেট নিয়েছিলেন রানা।

শঙ্কা জেগেছিল ১০০ রানের আগে পাকিস্তানের অলআউট হওয়ার। তবে লেজের ঝাপ্টায় শেষ পর্যন্ত স্কোরটা পৌঁছে ১১৪ রানে। বাংলাদেশের বিপক্ষে শুরুতে ব্যাট করে এটাই সর্বনিম্ন স্কোর পাকিস্তানের।
শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়েন ফাহিম আশরাফ ও আবরার আহমেদ।

এই জুটিতে আবরার শুধু সঙ্গ দিয়ে গেছেন ফাহিমকে। ১০ বল খেলে কোনো রানই করেননি তিনি। আট নম্বরে নামা আশরাফ ৪৭ বলে করেন ৩৭। তাসকিন আহমেদের ক্যাচ বানিয়ে তাকে ফেরান মোস্তাফিজুর রহমান। নাহিদ রানা টানা ৫ ওভারে নেন ৫ উইকেট।

অথচ তার ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ৫ ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট। ২৪ রানে ৫ উইকেট রানার ওয়ানডে ক্যারিয়ার সেরা। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ডও এটা। ২০১৯ সালে মোস্তাফিজুর রহমানের ৭৫ রানে ৫ উইকেট ছিল আগের সেরা।

টস হেরে ব্যাট করা পাকিস্তান প্রথম ৯ ওভারে বিনা উইকেটে করেছিল ৩৫ রান। প্রথম ৩৬ বলের ২৪টাই ডট খেলেছিল তারা! নাহিদ রানা আক্রমণে এসে ধসিয়ে দেন পাকিস্তানের টপঅর্ডার।
নাহিদ রানার করা ১০ম ওভারের শেষ বলে পয়েন্ট সাহিবজাদা ফারহান (২৭) ক্যাচ নেন আফিফ হোসেনকে। এরপর মেহেদী হাসান মিরাজের বলে শামিল হোসেনের ক্যাচ ছাড়েন তানজিদ হাসান। তবে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তিনি।

১২তম ওভারের তৃতীয় বলে তাকে ফেরান নাহিদ। শর্ট বলে বড় শটের চেষ্টায় আকাশে তুলে দেন তিনি, যা জমা পড়ে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। গতিময় বোলিংয়ে মাজ সাদকাতের উইকেটও নেন নাহিদ। তার শর্ট ফাইন লেগে সাইফ হাসানকে ক্যাচ দেন ২৮ বলে ১৮ রান করা এই ওপেনার।

টানা তিন ওভারে তিন উইকেট নেন নাহিদ রানা। নিজের চতুর্থ ওভারে রানা ফেরান মোহাম্মদ রিজওয়ানকেও। ২০ বলে ১০ রানে লিটন দাসকে ক্যাচ দেন রিজওয়ান। নিজের করা পঞ্চম ওভারে রানা ফেরান সালমান আলী আগাকে। তার শর্ট বলে শর্ট স্কয়ার লেগে তানজিদের হাতে ক্যাচ দিয়েছেন সালমান (৫ রান)। ক্যারিয়ারের প্রথম ৫ ওয়ানডেতে ৫ উইকেট পেয়েছিলেন রানা। আজ ষষ্ঠ ওয়ানডেতেই পেলেন ৫ উইকেট।

এরপর উইকেটের দেখা পান মেহেদী হাসান মিরাজ। অভিষিক্ত আব্দুল সামাদ একটি রিভিউ নষ্ট করে ০ রানে ফেরেন লিটন দাসকে ক্যাচ দিয়ে। ৭০ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে এর আগে কখনও এত কম রানে ৬ উইকেট হারায়নি তারা।

মিরাজ এরপর ফেরান হোসেন তালাত ও শাহিন শাহ আফ্রিদিকে। ১০ ওভারে ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন মিরাজ। ৭ ওভারে ২৪ রানে ৫ উইকেট নাহিদ রানার। একটি করে উইকেট তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নিয়েছেন ১টি করে উইকেট।




পাকিস্তানবাংলাদেশ বনাম পাকিস্তানবাংলাদেশ ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে