Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

সিলেট টেস্ট

বৃষ্টি হলেও শঙ্কা দেখেন না মুশফিক

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১৬:০৯
বৃষ্টি হলেও শঙ্কা দেখেন না মুশফিক

সংগৃহীত ছবি

র‍্যাডক্লিফের এঁকে দেয়া দাগ মানচিত্রে কাঁটাতার বসালেও মেঘেদের আসা-যাওয়া ঠেকাতে পারেনি। সিলেট সীমান্তের ওপারে মেঘের আলয়, অর্থাৎ মেঘালয়। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় যে জায়গাটাতে, সে চেরাপুঞ্জির অবস্থান সিলেট থেকে মাত্র ৬০ কিলোমিটারের মতো দূরত্বে। মৌসুমে বায়ুর আগমনী সময়ে সিলেটে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। রোদ আর বৃষ্টির লুকোচুরির সঙ্গে মিল রেখেই চলে সিলেটবাসীর জীবন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজয় জানালেন, বৃষ্টি হলেও ভেজা মাঠের জন্য খেলা থেমে থাকবে না। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো। মুষলধারে বৃষ্টি হলেও বৃষ্টি থামলে আধঘণ্টা থেকে চল্লিশ মিনিটের মতো সময় পেলেই মাঠ খেলা চালানোর উপযোগী করে ফেলা সম্ভব।

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থাও ছিল চমৎকার। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দুই দিন দুপুর বেলা আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নেমেছিল। ঘণ্টা দুয়েকের তুমুল বৃষ্টির পরও খেলা শুরু করা গেছে ঘণ্টাখানেকেরও কম সময়ে। টেস্ট সিরিজ শুরুর আগে সিলেটের এই মাঠের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচ খেলতে এসেছিলেন মুশফিকুর রহিম। সেই অভিজ্ঞতা থেকেই শুক্রবার সংবাদ সম্মেলনে মুশফিক জানিয়েছেন, ‘এখানে একটা জিনিস ভালো। মিরপুরের মতো এখানেও পানি নিষ্কাশন ব্যবস্থা বিশ্বমানের। সম্প্রতি আমরা বিসিএলে যে ম্যাচটা খেলেছি, চার দিনই আগের রাতে অনেক বৃষ্টি হয়েছে। তবে প্রতিদিনই একই সময়ে সকাল সাড়ে ৯টা থেকে খেলা শুরু হয়েছে। যদি দিনে বৃষ্টি না হয়, তো আমি মনে করি যে, এখানে মাঝে মাঝে বৃষ্টির বিরতি দিয়ে হলেও খেলা হতে পারে। তবে যেহেতু পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো, যদি আবহাওয়াটা একটু ভালো হয়, তাহলে এখান থেকেও টেস্টে ফল বের করে আনা সম্ভব। আর আমরা চেষ্টা করব, যতটুকু খেলা হবে সেখানে যেন আমরা ইতিবাচক একটা প্রভাব ফেলতে পারি।’

আরও পড়ুন

বর্তমান টেস্ট দল সবচেয়ে বেশি ধারাবাহিক

১৫ মে ২০২৬

টেস্ট ম্যাচে বৃষ্টিতে খেলা থেমে থাকা মানেই দীর্ঘ অপেক্ষা, যেখান থেকে সৃষ্টি হয় মনোযোগের ঘাটতি। মুশফিক জানালেন, এই সময়ে ‘সুইচ অন সুইচ অফ’ করাটা খুব গুরুত্বপূর্ণ, ‘এখন বৃষ্টির মৌসুম প্রায় চলে এসেছে। আমরা জানতাম যে, ঢাকার টেস্ট পুরোটা হলেও থেমে থেমে হবে। কারণ, আবহাওয়ার পূর্বাভাস এ রকম ছিল। পেশাদার ক্রিকেটার হিসেবে আমি মনে করি, এটা প্রাত্যহিক কাজেরই একটি অংশ। এখন এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই। তবে এটা নিশ্চিত করতে হবে যে, খেলার সময় আমরা যেন সব মনোযোগ খেলাতেই দিই। যখন খেলা থেমে থাকবে, তখন খেলা নিয়ে বেশি না ভাবি। যখন আমার কাজ শুরু হবে তখন যেন আমরা সুইচ অন থাকি। আর যখন হবে না, তখন যেন আমরা অফ থাকি এবং আমরা অন্যকিছুতে ফোকাস করি।’


জয়দীপ আগামীর সময়কে জানিয়েছেন, গত কয়েক দিন ধরে সিলেটে দিনের বেলা কড়া রোদই ছিল, তবে রাতে বৃষ্টি হয়েছে নিয়মিত। শুক্রবার সকাল থেকে বৃষ্টি হয়েছে থেমে থেমে, হালকা বৃষ্টি হয়ে থেমে গেছে দুপুরের দিকেই। মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা, মাঠকর্মীদের দক্ষতা ও উপকরণ যা আছে; সবকিছু মিলিয়ে জয়দীপ আশ্বাস দিয়েছেন, সিলেট ভেন্যুর সক্ষমতা আছে, বৃষ্টি হলেও মাঠ খেলার উপযোগী করে ফেলার।

আরও পড়ুন

দ্বিতীয় টেস্ট হবে সিলেটেই, বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

১২ মে ২০২৬

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রচলনের পর ম্যাচগুলোতে ফল আনার জন্য সাহসী সিদ্ধান্ত নিতেই দেখা গেছে দলগুলোকে। বছর দুই আগে কানপুরে সাকিব আল হাসানের এখন পর্যন্ত খেলা শেষ টেস্ট ম্যাচেই তো প্রথম ৩ দিনে মাত্র ৩৫ ওভার খেলা হওয়ার পরও শেষ দুই দিনের খেলাতেই ফল এসেছে। সিলেটে বৃষ্টির আনাগোনা থাকবেই, এর ভেতরই খেলে ইতিবাচক ফল বের করে আনাটাই হবে চ্যালেঞ্জ। মেঘলা দুপুরে এমনটাই বলে গেলেন মুশফিকুর রহিম।


বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজমুশফিকুর রহিমসিলেট টেস্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে