Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

এক দিনে দুই অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৫:৩৮
এক দিনে দুই অস্ট্রেলিয়া

গ্রাফিকস: আগামীর সময়

ঘরের মাঠেও অস্ট্রেলিয়া। ঘরের বাইরেও তারা। এক দিনে একই ফরম্যাটে বিশ্বের দুই প্রান্তে একই প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অবশ্য দলটি ভিন্ন। চট্টগ্রামে অস্ট্রেলিয়া পুরুষ দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। আর ইংল্যান্ডে চালমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ অস্ট্রেলিয়া দলের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।

দুই ম্যাচেই জয় ছাড়া অন্য চিন্তা নেই। এটাই হওয়া কাম্য। তবে ছেলেদের জন্য অস্ট্রেলিয়াকে হারানো যতটা সম্ভব, বিদেশে নারী দলের জন্য তা ততটাই চ্যালেঞ্জিং। আত্মবিশ্বাসটাই পুঁজি নিগার সুলতানা জ্যোতিদের। বিশ্বকাপে গ্রুপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছেন তারা। অজিদের সঙ্গে আগের পাঁচ দেখায় হারলেও ডাচদের বিপক্ষে জয়ের সুখস্মৃতি কাজে লাগাতে চান জ্যোতি।

প্রথম ম্যাচে বাংলাদেশের দুই পারফরমার জুরাইরিয়া ও মারুফা। ব্যাটে-বলে দুজনই এগিয়ে দিয়েছেন দলকে। মাত্র ৩৩ বলে ৫০ রানের ইনিংস খেলে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ম্যাচ স্মরণীয় করেছেন জুরাইরিয়া। মারুফা যথারীতি দলকে শুরুতেই উইকেট এনে দিয়েছেন। অস্ট্রেলিয়ার সঙ্গে বাকিদের পাশাপাশি এই দুই পারফরমারের দিকেও নজর থাকবে।

ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারানোর সম্ভাবনা বেশি হওয়ার কারণ ওয়ানডে সিরিজ। নতুনদের নিয়ে গড়া অস্ট্রেলিয়ার সঙ্গে কদিন আগেই ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলে শুধু যোগ হয়েছেন মিচেল মার্শ। এ ছাড়া আগের সদস্যরাই আছেন।

লিটন দাসদের জন্য তাই টি-টোয়েন্টির রণকৌশল ঠিক করা কঠিন কিছু নয়। আগের সূত্র ধরেই এগিয়ে যেতে পারে বাংলাদেশ। এদিকে ছোট ফরম্যাটের অধিনায়ক লিটনের জন্য মধুর সমস্যা বেঞ্চের শক্তি। অজিদের সঙ্গে শেষ ওয়ানডেতে সুযোগ পেয়ে ৬ উইকেট নিয়েছিলেন শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টিতেও বাংলাদেশ বোলিং শক্তির দিকে তাকালে বেশ কয়েকজনকে বসে থাকতে হবে।

অস্ট্রেলিয়াচট্টগ্রামটি-টোয়েন্টিবিশ্বকাপবাংলাদেশ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise