Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

এবার জ্বরে আক্রান্ত বাবর আজম, পদত্যাগের দাবি

agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩২
এবার জ্বরে আক্রান্ত বাবর আজম, পদত্যাগের দাবি

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর চেয়ে পাকিস্তান দলের আভ্যন্তরীণ সমস্যাই প্রকট হয়ে উঠেছে। দলের ভেতরে চলা চরম বিশৃঙ্খলার মধ্যেই এবার জ্বরে আক্রান্ত হয়েছেন পাকিস্তান দলের টেস্ট অধিনায়ক বাবর আজম। এর আগে পিসিবির ব্যাপক বরখাস্ত ও রদবদলের ঘটনায় এমনিতেই টালমাটাল অবস্থা বিরাজ করছে দলটিতে। বাবরকে পদত্যাগের আহবানও জানাচ্ছেন দেশটির সাবেকরা।

জিও নিউজকে পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ আকরাম চিমা জানিয়েছেন, বাবর জ্বর আক্রান্ত হলেও বড় কোনো শঙ্কা নেই। তিনি দ্রুতই সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। এর আগে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানের বড় ব্যবধানে হারে পাকিস্তান, যেখানে ব্যাট হাতে মাত্র ৮ ও ৬ রান করেছিলেন বাবর। এর আগে প্রথম টেস্টে পাকিস্তান হেরেছিল ইনিংস ব্যবধানে। ইনজুরির কারণে বাবর সেই ম্যাচ খেলেননি।

আরও পড়ুন

ইমামের বিরুদ্ধে পিসিবির তদন্ত শুরু

০২ সেপ্টেম্বর ২০২৬

এদিকে পিসিবির ব্যাপক রদবদলের পর বাবর আজমকে ‘পুতুল অধিনায়ক’ বা ডামি ক্যাপ্টেন আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটার রশিদ লতিফ। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া বক্তব্যে রশিদ লতিফ বলেন, বোর্ড যখন ইংল্যান্ড থেকে দল অর্ধেক করে ফেলল এবং সাতজন খেলোয়াড়কে দেশে ফিরিয়ে দিল, তখনই বাবরের পদত্যাগ করা উচিত ছিল।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাবরের এখনই পদত্যাগ করা উচিত ছিল। আপনার কোচ, মেন্টর এবং চ্যাম্পিয়নস ট্রফি জয়ী অধিনায়ককে দেশে ফেরত পাঠানো হয়েছে! যেখানে আপনার কোচকে সরিয়ে দেওয়া হয়েছে আর আপনি চুপচাপ বসে আছেন! এটিই প্রমাণ করে যে পিসিবির সবসময় একজন পুতুল অধিনায়কই প্রয়োজন।’

আরও পড়ুন

দিনগুলো আমার জন্য মোটেও সহজ ছিল না

০২ সেপ্টেম্বর ২০২৬

উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি টেস্টে শোচনীয় পরাজয়ের পর নড়েচড়ে বসে পিসিবি। সালমান আলি আগা, ইমাম-উল-হক এবং মোহাম্মদ রিজওয়ানসহ মোট সাতজন খেলোয়াড়কে দল থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে সরিয়ে তাদের স্থলাভিষিক্ত করা হয়েছে মাইক হেসন ও অ্যাশলে নোফকেকে। পাশাপাশি স্কোয়াডে পাঁচজন আনক্যাপডসহ সাতজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আগামী ৯ থেকে ১৩ সেপ্টেম্বর বার্মিংহামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে পাকিস্তান। ব্যাক টু ব্যাক জয়ে চাঙ্গা থাকা ইংল্যান্ড দল এখন সিরিজ হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। এর বিপরীতে বাবর আজমের ফিটনেস ও দলের অভ্যন্তরীণ কোন্দল সামাল দেওয়াই এখন পাকিস্তানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বাবর আজমইংল্যান্ড-পাকিস্তান সিরিজরশিদ লতিফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলেসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলেসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    ঘুষ নেওয়ায় চাকরি হারালেন এনবিআর কর্মকর্তা

    ঘুষ নেওয়ায় চাকরি হারালেন এনবিআর কর্মকর্তা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৬

    হাসপাতালে ভর্তি সাংবাদিক ফারজানা রুপা

    হাসপাতালে ভর্তি সাংবাদিক ফারজানা রুপা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৩

    দুদকের জালে আসিফ মাহমুদ

    দুদকের জালে আসিফ মাহমুদ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৭

    advertiseadvertise