Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কোরআন

কোরআনের বাণী

কিয়ামতের আদালতে জিহ্বা, হাত ও পায়ের সাক্ষ্যে উন্মোচিত হবে গোপন পাপ

ইসলামী জীবন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৩:২৯
কিয়ামতের আদালতে জিহ্বা, হাত ও পায়ের সাক্ষ্যে উন্মোচিত হবে গোপন পাপ

প্রতীকী ছবি

কোরআনুল কারিমের বার্তা

সুরা : নূর, আয়াত : ২৪

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে

یَّوۡمَ تَشۡهَدُ عَلَیۡهِمۡ اَلۡسِنَتُهُمۡ وَ اَیۡدِیۡهِمۡ وَ اَرۡجُلُهُمۡ بِمَا كَانُوۡا یَعۡمَلُوۡنَ

২৪. যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের জিহ্বা, তাদের হাত ও তাদের পা তাদের কৃতকর্ম সম্বন্ধে।

এই আয়াতে কিয়ামতের দিনের এক ভয়াবহ দৃশ্য তুলে ধরা হয়েছে। মানুষ দুনিয়ায় অনেক সময় মুখে মিথ্যা বলে, পাপ অস্বীকার করে, অন্যের ওপর দোষ চাপায় কিংবা নিজের অপরাধ গোপন করতে চায়। কিন্তু আখিরাতের আদালতে কোনো মিথ্যা, অজুহাত বা কৌশল কাজে আসবে না। তখন মানুষের নিজের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গই তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে।

মুফাসসিরগণ বলেছেন, এখানে ‘জিহ্বা’ বলতে সেই জিহ্বাকে বোঝানো হয়েছে, যা দিয়ে মানুষ মিথ্যা, গীবত, অপবাদ, অশ্লীল কথা বা অন্যায় বক্তব্য বলত। ‘হাত’ সাক্ষ্য দেবে দ্বারা বুঝানো হচ্ছে যে, সে কী লিখেছে, কী গ্রহণ করেছে, কাকে আঘাত করেছে বা কোন অন্যায়ে অংশ নিয়েছে তা সেদিন হাত বলে দিবে। ‘পা’ সাক্ষ্য দেয়ার অর্থ হচ্ছে, মানুষ কোথায় কোথায় গিয়েছে, কোন পথে চলেছে এবং কোন গুনাহের মজলিসে উপস্থিত হয়েছে তা সেদিন পা বলে দিবে।

  ইবনে কাসির (রহ.) বলেছেন, আল্লাহ তাআলা মানুষের অঙ্গগুলোকে কথা বলার ক্ষমতা দেবেন। তখন তারা সত্য প্রকাশ করবে, যদিও মানুষ নিজে তা অস্বীকার করতে চাইবে। এটি হবে আল্লাহর পরিপূর্ণ ন্যায়বিচারের প্রকাশ। (তাফসির ইবনে কাসির, সুরা নূর ২৪ নং আয়াতের তাফীসর)

কোরআনের অন্য জায়গায়ও এ বিষয়টি এসেছে। সুরা ইয়াসিনে মহান আল্লাহ তাআলা বলেছেন—

 الْيَوْمَ نَخْتِمُ عَلَىٰ أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُم بِمَا كَانُوا يَكْسِبُونَ

‘আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দেব। তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তারা যা উপার্জন করত সে সম্পর্কে।’ (সুরা ইয়াসীন, আয়াত : ৬৫)

সহীহ মুসলিমের একটি হাদিসে এসেছে, কিয়ামতের দিন একজন মানুষ নিজের অঙ্গ-প্রত্যঙ্গের ওপর ক্ষুব্ধ হয়ে বলবে, ‘তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে?’ তখন তারা বলবে, ‘আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছেন, যিনি সবকিছুকে কথা বলান।’ (মুসলিম, হাদিস : ২৯৬৯)

এই আয়াত মূলত মানুষকে সতর্ক করছে যে, গোপন বলে কিছু নেই। মানুষ সমাজের চোখ ফাঁকি দিতে পারলেও আল্লাহর জ্ঞান থেকে কিছুই গোপন নয়। যে হাত দিয়ে অন্যায় করি, যে জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দিই, যে পা দিয়ে গুনাহের পথে চলি, একদিন সেগুলোই আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে।

তাই মুমিনের দায়িত্ব হলো নিজের অঙ্গ-প্রত্যঙ্গকে আল্লাহর আনুগত্যে ব্যবহার করা। জিহ্বাকে সত্য ও জিকিরে, হাতকে কল্যাণে এবং পাকে নেক কাজের পথে নিয়োজিত রাখা। কারণ কিয়ামতের দিন এগুলোই হয় আমাদের পক্ষে সাক্ষ্য দেবে, নয়তো আমাদের ধ্বংসের কারণ হবে।

কিয়ামতের আদালতজিহ্বা, হাত ও পায়ের সাক্ষ্যউন্মোচিত হবে গোপন পাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম