Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
আগামীর সময়
নদী উদ্ধারের নায়ক তুহিন ওয়াদুদ
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হাদিস

হাদিসের কথা

অপ্রয়োজনীয়তা বর্জনই ইসলামের সৌন্দর্য

মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ০২ মে ২০২৬, ১২:০৪
অপ্রয়োজনীয়তা বর্জনই ইসলামের সৌন্দর্য

প্রতীকী ছবি

মানুষের জীবনে সৌন্দর্য শুধু বাহ্যিক পরিপাট্য বা কথার মাধুর্যে সীমাবদ্ধ নয়; বরং প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে তার আচরণ, সংযম ও আত্মনিয়ন্ত্রণে। একজন মুমিন তখনই পরিপূর্ণতার দিকে অগ্রসর হয়, যখন সে নিজের কথা, কাজ ও সময়কে অর্থবহ করে তোলে এবং অনর্থক, অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে দূরে রাখে। ইসলাম মানুষের এই অভ্যন্তরীণ শুদ্ধতা ও শালীনতাকে প্রকৃত সৌন্দর্য হিসেবে প্রতিষ্ঠা করেছে। এ প্রসঙ্গে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন—

আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অনর্থক আচরণ ত্যাগ করা। ’ (সুনানে তিরমিজি, হাদিস : ২৩১৭)

এ হাদিসটি ইসলামি আখলাক ও আত্মশুদ্ধির একটি মৌলিক নীতিকে অত্যন্ত সংক্ষিপ্ত অথচ গভীরভাবে তুলে ধরেছে। ‘কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য’— এ বাক্যাংশটি বুঝিয়ে দেয়, ইসলাম কেবল কিছু আনুষ্ঠানিক ইবাদতের নাম নয়; বরং একজন মানুষের সার্বিক জীবনধারা, তার চিন্তা, কথা ও কাজের পরিমিতি। সবকিছুর মধ্যে ইসলামের সৌন্দর্য প্রতিফলিত হয়।

‘অনর্থক আচরণ ত্যাগ করা’— এর দ্বারা এমন সব কথা, কাজ ও চিন্তাকে বোঝানো হয়েছে, যার কোনো উপকার নেই; না দুনিয়ার জন্য, না আখিরাতের জন্য। অপ্রয়োজনীয় কথা বলা, অন্যের ব্যক্তিগত বিষয়ে নাকগলানো, সময় নষ্ট করে এমন কাজে লিপ্ত হওয়া, অর্থহীন বিতর্কে জড়ানো; এসবই এর অন্তর্ভুক্ত। ইসলামের দৃষ্টিতে এগুলো সরাসরি গুনাহ না হলেও এগুলো মানুষের অন্তরকে ধীরে ধীরে কঠিন করে তোলে এবং তাকে গুনাহের দিকে ঠেলে দেয়।

এ হাদিসের একটি সূক্ষ্ম দিক হলো, এটি ‘ত্যাগ করার’ ওপর গুরুত্ব দিয়েছে। অর্থাৎ একজন মুমিন শুধু ভালো কাজ করলেই যথেষ্ট নয়; বরং যে কাজগুলো তার জন্য অপ্রয়োজনীয়, সেগুলো থেকেও সচেতনভাবে বিরত থাকা তার চরিত্রের সৌন্দর্যকে পরিপূর্ণ করে। ইমাম নববী (রহ.) এই হাদিসকে ইসলামের মৌলিক শিক্ষাগুলোর একটি হিসেবে গণ্য করেছেন এবং বলেছেন, মানুষের উত্তম ইসলামের পরিচয়ই হলো; সে এমন বিষয় ছেড়ে দেয়, যা তার কোনো কাজে আসে না।

বাস্তব জীবনে এ হাদিস আমাদের সময় ব্যবস্থাপনা, কথাবার্তার সংযম এবং সামাজিক আচরণে গভীর প্রভাব ফেলে। যে ব্যক্তি নিজের জিহ্বা ও কাজকে নিয়ন্ত্রণে রাখে, সে অপ্রয়োজনীয় ঝগড়া-বিবাদ থেকে বেঁচে থাকে, সম্পর্ক রক্ষা করতে পারে এবং ধীরে ধীরে একজন পরিণত, মার্জিত ব্যক্তিত্বে পরিণত হয়।

এই সংক্ষিপ্ত হাদিসটি আমাদের শেখায়, জীবনকে অর্থবহ করতে হলে শুধু ভালো কাজ বাড়ানোই নয়; বরং অনর্থক ও অপ্রয়োজনীয় সবকিছু থেকে নিজেকে সরিয়ে নেওয়াই প্রকৃত ইসলামের সৌন্দর্যের চাবিকাঠি।  

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ‘যুগে যুগে ভাইয়েরা এভাবেই বোনদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে’

    ‘যুগে যুগে ভাইয়েরা এভাবেই বোনদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে’

    ৩০ জুলাই ২০২৬, ০০:২৬

    ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

    ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

    ৩০ জুলাই ২০২৬, ০০:০০

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

    ৩০ জুলাই ২০২৬, ০০:১৭

    দক্ষ মানবসম্পদ তৈরিতে সিসিপি-বেসিসের প্রশিক্ষণ

    দক্ষ মানবসম্পদ তৈরিতে সিসিপি-বেসিসের প্রশিক্ষণ

    ৩০ জুলাই ২০২৬, ০০:৪৩

    বেসরকারি হাসপাতালে শিশুসহ দুই মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

    বেসরকারি হাসপাতালে শিশুসহ দুই মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

    ৩০ জুলাই ২০২৬, ০১:৪৬

    ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা করা হয় অভিনেত্রীকে

    ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা করা হয় অভিনেত্রীকে

    ৩০ জুলাই ২০২৬, ০২:০৩

    গুলি নয়, পাশের দুই দেশের মাদক হত্যা করছে মানুষকে

    গুলি নয়, পাশের দুই দেশের মাদক হত্যা করছে মানুষকে

    ৩০ জুলাই ২০২৬, ০২:১২

    বক্স অফিস

    বক্স অফিস

    ৩০ জুলাই ২০২৬, ০১:২১

    পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে মারধর

    পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে মারধর

    ৩০ জুলাই ২০২৬, ০২:৩৬

    ভয়ই পরিণত হয়েছিল তীব্র ভালো লাগায়

    ভয়ই পরিণত হয়েছিল তীব্র ভালো লাগায়

    ৩০ জুলাই ২০২৬, ০১:২১

    অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদারে আরএকে সিরামিকস

    অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদারে আরএকে সিরামিকস

    ৩০ জুলাই ২০২৬, ০১:২২

    আফ্রিকার ডিএসটিভি স্ট্রিম

    আফ্রিকার ডিএসটিভি স্ট্রিম

    ৩০ জুলাই ২০২৬, ০২:৪৬

    ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

    ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

    ৩০ জুলাই ২০২৬, ০২:৩৪

    টপ চার্ট

    টপ চার্ট

    ৩০ জুলাই ২০২৬, ০১:২৩

    তাড়াহুড়োর বিপিএলে রাজি নন তামিম

    তাড়াহুড়োর বিপিএলে রাজি নন তামিম

    ৩০ জুলাই ২০২৬, ০২:৫২

    advertiseadvertise