Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

হাদিসের আলোকে শাসকের সাফল্য-ব্যর্থতায় সহকারীর ভূমিকা

  • সুপরামর্শে গড়ে ওঠে কল্যাণকর নেতৃত্ব
  • ক্ষমতার পাশে কেমন মানুষ থাকা উচিত
মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৭:৩০
হাদিসের আলোকে শাসকের সাফল্য-ব্যর্থতায় সহকারীর ভূমিকা

প্রতীকী ছবি

সমাজ ও রাষ্ট্র পরিচালনায় একজন শাসক বা প্রশাসকের ব্যক্তিগত যোগ্যতা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো তার চারপাশের মানুষের সততা, প্রজ্ঞা ও নৈতিকতা। ইতিহাসের আলোকে দেখা যায় যে, অনেক যোগ্য শাসক ভুল পরামর্শের কারণে বিপথে অগ্রসর হয়েছেন। আবার অনেক সাধারণ শাসক সৎ ও বিচক্ষণ সহকারীদের কারণে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। ইসলাম এ বাস্তবতাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।

আয়েশা (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন আল্লাহ তাআলা কোনো প্রশাসক বা শাসনকর্তার মঙ্গল চান, তখন তাকে উত্তম সহকারী দান করেন। সে শাসক আল্লাহর কোনো বিধান ভুলে গেলে তাকে স্মরণ করিয়ে দেয় এবং স্মরণ থাকলে তা বাস্তবায়নে সহযোগিতা করে। আর যখন আল্লাহ কোনো শাসকের অমঙ্গল চান, তখন তার জন্য মন্দ সহকারী নির্ধারণ করা হয়। ফলে সে ভুলে গেলে তাকে স্মরণ করিয়ে দেয় না এবং স্মরণ করলেও তা বাস্তবায়নে সহযোগিতা করে না।’ (আবু দাউদ, হাদিস: ২৯৩২; নাসায়ি, হাদিস: ৪২০৪)

এই হাদিসে নেতৃত্বের একটি মৌলিক নীতি শিক্ষা দেওয়া হয়েছে। একজন শাসক বা প্রশাসক মানুষ হিসেবে ভুল করতে পারেন, কোনো বিষয় ভুলে যেতে পারেন বা কোনো সিদ্ধান্তে দুর্বলতা দেখাতে পারেন। কিন্তু তার পাশে যদি এমন মানুষ থাকে, যারা আল্লাহভীরু, সত্যবাদী ও কল্যাণকামী, তাহলে তারা তাকে সঠিক পথের কথা স্মরণ করিয়ে দেবে এবং ন্যায়ভিত্তিক সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবে। এ ধরনের সহকারী শুধু একজন ব্যক্তির নয়, পুরো সমাজ ও রাষ্ট্রের জন্য রহমত।

তার বিপরীত দিকে খারাপ পরামর্শদাতারা শাসকের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ। তারা সত্য গোপন করে, অন্যায়কে বৈধতা দেওয়ার চেষ্টা করে, ব্যক্তিস্বার্থকে জনকল্যাণের ওপর প্রাধান্য দেয় এবং শাসককে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে রাখে। ফলে অন্যায়, দুর্নীতি ও অবিচার ধীরে ধীরে সমাজে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা নেকি ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না।’ (সুরা আল-মায়িদা, আয়াত : ২) এই নীতি শুধু সাধারণ মানুষের জন্য নয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।

রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘দ্বীন হলো কল্যাণকামিতা (নসিহত)।’ (মুসলিম, হাদিস: ৫৫) অর্থাৎ সত্য ও কল্যাণের উপদেশ দেওয়া ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা। একজন সৎ উপদেষ্টা কখনো শাসকের ভুলকে প্রশ্রয় দেন না; বরং যথাযথ আদব ও প্রজ্ঞার সঙ্গে তাকে সত্যের দিকে আহ্বান করেন। কারণ প্রকৃত আনুগত্য ব্যক্তির প্রতি নয়, আল্লাহর বিধানের প্রতি।

ইসলামের ইতিহাসে খোলাফায়ে রাশেদিনের যুগ এ শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত। আবু বকর (রা.) খিলাফতের দায়িত্ব গ্রহণের পর জনগণকে বলেছিলেন, ‘আমি যদি সঠিক পথে থাকি, তবে আমাকে সহযোগিতা করো; আর যদি বিচ্যুত হই, তবে আমাকে সংশোধন করে দিও।’ এই বক্তব্য প্রমাণ করে, ইসলামে জবাবদিহিমূলক নেতৃত্ব এবং গঠনমূলক সমালোচনার কত বড় মূল্য রয়েছে।

বর্তমান সময়েও এই হাদিসের শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। রাষ্ট্র, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা কিংবা সামাজিক সংগঠন, সব ক্ষেত্রেই নেতৃত্বের সফলতা অনেকাংশে নির্ভর করে সৎ, দক্ষ ও নীতিবান সহযোগীদের ওপর। যারা শুধু প্রশংসা করে, ভুল আড়াল করে বা ব্যক্তিগত স্বার্থে সত্য গোপন করে, তারা নেতৃত্বকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। পক্ষান্তরে যারা সততা, আমানতদারিতা ও আল্লাহভীতির ভিত্তিতে পরামর্শ দেয়, তারা একটি প্রতিষ্ঠানের স্থিতিশীলতা ও উন্নতির প্রধান শক্তি হয়ে ওঠে।

তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব, নেতৃত্বের অবস্থানে থাকলে সৎ ও যোগ্য মানুষকে সহযোগী হিসেবে বেছে নেওয়া এবং সহযোগীর দায়িত্বে থাকলে সত্যনিষ্ঠ, বিশ্বস্ত ও কল্যাণকামী হওয়া। কারণ একজন ন্যায়পরায়ণ শাসকের পেছনে যেমন সৎ উপদেষ্টার অবদান থাকে, তেমনি একজন ব্যর্থ শাসকের পেছনেও অনেক সময় অসৎ পরামর্শদাতাদের ভূমিকা থাকে। আল্লাহ তাআলা আমাদের এমন মানুষ হওয়ার তাওফিক দান করুন, যারা সত্যকে স্মরণ করিয়ে দেয়, ন্যায় প্রতিষ্ঠায় সহযোগিতা করে এবং সমাজে কল্যাণ বিস্তারে ভূমিকা রাখে। আমিন।

লেখক : আলেম ও সাংবাদিক

[email protected]

নেতৃত্বের সহকারীপরামর্শকক্ষমতার সহকারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী