সমাজ ও রাষ্ট্র পরিচালনায় একজন শাসক বা প্রশাসকের ব্যক্তিগত যোগ্যতা যতটা
গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ
হলো তার চারপাশের মানুষের সততা, প্রজ্ঞা ও নৈতিকতা।
ইতিহাসের আলোকে দেখা যায় যে,
অনেক
যোগ্য শাসক ভুল পরামর্শের কারণে বিপথে অগ্রসর হয়েছেন। আবার অনেক সাধারণ শাসক সৎ ও বিচক্ষণ সহকারীদের কারণে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। ইসলাম এ বাস্তবতাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।
আয়েশা (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.)
বলেছেন, ‘যখন আল্লাহ তাআলা কোনো
প্রশাসক বা শ...