রাজশাহীর চার আসনে বিএনপি, দুটিতে জয়ী জামায়াত

সংগৃহীত ছবি
রাজশাহীর ৬টি নির্বাচনী আসনের চারটিতে বিএনপি প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। বাকি দুইটি আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী।
রাজশাহী-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মো. মুজিবুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। তাদের ভোটের ব্যবধান ১ হাজার ৮৮৪।
রাজশাহী-২ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. মিজানুর রহমান মিনু ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।
রাজশাহী-৩ আসনে ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শফিকুল হক মিলন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট।
রাজশাহী-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বারী সরদার ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডিএমডি জিয়াউর রহমান ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট পেয়েছেন।
রাজশাহী-৫ আসনে জেলা বিএনপির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মনজুর রহমান ৭৩ হাজার ৪৪৫ ভোট পেয়েছেন।
রাজশাহী-৬ আসনে জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাইদ চাঁদ ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক ৯২ হাজার ৯৬৫ ভোট পেয়েছেন।

