Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

গাজীপুর সিটিতে মশা নিধনে বরাদ্দ ১০ কোটি টাকা

মো. আমিনুল ইসলাম, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:০০
গাজীপুর সিটিতে মশা নিধনে বরাদ্দ ১০ কোটি টাকা

সংগৃহীত ছবি

আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুর। শিল্পসমৃদ্ধ ঘনবসতি আর অপরিচ্ছন্ন নগর হিসেবে গাজীপুরকে চিহ্নিত করা হয়।

রাজধানী ঢাকার অতি সন্নিকটে এই গাজীপুর সিটি করপোরেশনকে আধুনিক পরিকল্পিত গ্রিন এবং ক্লিন সিটিতে রূপান্তরিত করার দাবি স্থানীয় বাসিন্দাদের।

১৩ বছর বয়সী এই গাজীপুর সিটি করপোরেশনের রাস্তাঘাট, বিদ্যুৎ, ড্রেন, গ্যাস, পানি ও বর্জ্যব্যবস্থাপনাসহ নানা সমস্যায় জর্জরিত। নগরীর অনেক এলাকা এখনো গ্রাম হিসেবেই পরিচিত। সেখানে অবকাঠামোগত তেমন উন্নয়ন হয়নি। এখনো যত্রতত্র গড়ে উঠছে অনুমোদনহীন ভবন, রাস্তাঘাট, শিল্পকারখানা।

সাবেক টঙ্গী পৌরসভা এবং সাবেক গাজীপুর পৌরসভা— এ দুটিতে সিটি করপোরেশনের উদ্যোগে পানি সরবরাহের ব্যবস্থা থাকলেও বেশিরভাগ এলাকা জুড়েই পানির সুবিধা পাচ্ছে না নগরবাসী। পুরনো দুই পৌরসভা নিয়ে শহর গঠন করা হলেও ছয়টি ইউনিয়ন নিয়ে গঠন করা সিটি করপোরেশনের বাকি এলাকাগুলোয় গড়ে ওঠেনি সেরকম উন্নয়ন কার্যক্রম। নগরীর প্রায় ৫৭টি ওয়ার্ডেই রাস্তাঘাটের উন্নয়ন হলেও অন্যান্য অবকাঠামোগত তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি।

গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর থেকেই নির্বাচিত কোনো মেয়রই তার পূর্ণকাল দায়িত্ব পালন করতে পারেননি। যে কারণে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকেনি বলে জানিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

প্রতি বছরই নগর জুড়ে মশার যন্ত্রণায় অতিষ্ঠ থাকে নগরবাসী। বিশেষ করে বর্ষা ও শীতে মৌসুমি মশার উপদ্রব সবচেয়ে বেশি হয়ে থাকে। এই মৌসুমে গাজীপুরে ডেঙ্গু এবং মশাবাহিত নানা রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ছে।

মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসীকে মশার হাত থেকে রক্ষার জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে মশানিধন বাবদ ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

নগরীর ৫৭টি ওয়ার্ডে এই ১০ কোটি টাকার মশার ওষুধ পর্যাপ্ত কি না, তা নিয়েও রয়েছে নগরবাসীর নানা প্রশ্ন।

এর মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের দুটি জোন থেকে আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালগুলোয় চিকিৎসা বেশি নিয়েছেন। করপোরেশনের স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

জোন দুটি হচ্ছে— জোন ১ ও ৭। আগস্ট মাসে এক নম্বর জোনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১১৮ ও ৭ নম্বর জোনে ১৪৮ জন।

গাজীপুর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক আগামীর সময়কে জানালেন, বিভিন্ন ওয়ার্ডে মশার ওষুধের চাহিদা মোতাবেক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে মশার ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে। লার্ভি সাইড স্প্রে এবং ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হচ্ছে। তবে প্রয়োজনীয় জনবল না থাকার কারণে প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন মশার ওষুধ ছিটানো সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেছেন, এডিস মশা নিয়ন্ত্রণ এবং এর কবল থেকে জনগণকে রক্ষার জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে ডিজিটাল প্রচার শুরু করা হচ্ছে। এতে নগরবাসী আরও সচেতন হবেন বলে আশা করা যাচ্ছে।

সুদীপ বসাক আরও জানালেন, সিটি করপোরেশনের বিদ্যমান জনবল দিয়ে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার আগামীর সময়কে বলেছেন, একটি আধুনিক পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রিন এবং ক্লিন সিটি গড়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। সিটি করপোরেশনের গৃহস্থালির ময়লা-আবর্জনা সরানোর জন্য আমাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে। ময়লা থেকে গ্যাস, বিদ্যুৎ এবং সার তৈরির একটি প্রকল্পের কাজ চলমান আছে।

এ ছাড়া নগরীর রাস্তাঘাট এবং অবকাঠামগত উন্নয়নের জন্য আমরা ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছি। আশা করি নগরবাসী ধীরে ধীরে এগুলোর সুফল পেতে শুরু করবেন।

গাজীপুরডেঙ্গুমশাবাহিতচিকিৎসাবাহক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা