ঢাকায় আজ বজ্রসহ ঝড়ের আভাস

প্রতীকী ছবি
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাসহ অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস প্রবাহিত হতে পারে। আজ দিনের তাপমাত্রা দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।

