আগামীর সময়

বাড়ছে ঢাকার তাপমাত্রা, হালকা বৃষ্টির আভাস

বাড়ছে ঢাকার তাপমাত্রা, হালকা বৃষ্টির আভাস

ফাইল ছবি

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে ঢাকার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে জানিয়েছে অধিদপ্তর। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্ভাভাসে এ তথ্য বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। ঢাকায় গতকাল সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

    শেয়ার করুন: