আগামীর সময়

আলোচিত ১০ (০৪ এপ্রিল ২০২৬)

আলোচিত ১০ (০৪ এপ্রিল ২০২৬)

ছবিঃ আগামীর সময়

আজ শনিবার (০৪ এপ্রিল) আগামীর সময়ে প্রকাশিত ১০টি আলোচিত সংবাদ ও বিশ্লেষণমূলক লেখা তুলে ধরা হলো।

বিদেশি বিনিয়োগের সড়কে বেড়েছে মৃত্যু

বিদেশি বিনিয়োগের সড়কে বেড়েছে মৃত্যু

প্রতিটি যাত্রাই যেন অনিশ্চয়তার নাম। তা আনন্দযাত্রা হোক বা নিত্যযাত্রা। ফুরোয় না প্রিয়জনের কাছে পৌঁছানোর অপেক্ষা। সবকিছু থেমে যাচ্ছে জাতীয় মহাসড়কের বুকে। পরিসংখ্যানের দারিদ্র্যের মধ্যেও ফুটে উঠছে মহাসড়কগুলোর মৃত্যুফাঁদ। একাধিক সংস্থা নেমেছে গবেষণা-বিশ্লেষণে। আছে সরকারের তথ্য-উপাত্তও। এদের মধ্যে অন্য...

বিস্তারিত পড়ুন...

কাল থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত

কাল থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত

নতুন সময়সূচি অনুযায়ী কাল রবিবার থেকে সরকারি-বেসরকারি অফিস চলবে। অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। বর্তমানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলে। অর্থাৎ এক ঘণ্টা কমানো হয়েছে।এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি অফিসে...

বিস্তারিত পড়ুন...

কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ জনের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ জনের মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ৫ ব্যক্তি। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত আরেক ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন উদ্ধারকর্মীরা। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন কারখানা সংশ্ল...

বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ

বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ

রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে ঠেকেছিল। গত বছরের বাংলাদেশ সফর স্থগিত করেছিল ভারত। এরপর মোস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার ভারতের মাটিতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়। বাংলাদেশকে ছাড়াই হয়ে যায় বিশ্বকাপ। এখন এই শীতল...

বিস্তারিত পড়ুন...

ড. ইউনূসকে রাজপথে চান নাহিদ ইসলাম

ড. ইউনূসকে রাজপথে চান নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বিএনপিকে ‘ইঞ্জিনিয়ারিং করে’ ক্ষমতায় এনেছে বলে অভিযোগ করেছেন নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একইসঙ্গে অধ্যাদেশ বাতিলের ইস্যুতে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাজপথে নেমে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন তিনি। আজ শনিবার পবিত্র ওমরাহ পালন শেষে হযরত শা...

বিস্তারিত পড়ুন...

দুর্গ নগরী থেকে ব্যস্ত মহানগরী মুম্বাই

দুর্গ নগরী থেকে ব্যস্ত মহানগরী মুম্বাই

সাতটি আলাদা আলাদা ছোট দ্বীপ থেকে আজকের এই বিশাল নগরী মুম্বাই। ভারতের এই নগরে দুই কোটি মানুষের বাস। কয়েক শতাব্দী ধরে এই শহর দেখেছে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক শক্তির নানা পালাবদল। সমুদ্রের কূল ঘেঁষে গড়ে ওঠা এই নগরী বর্তমান রূপ পেয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে। মৎস্যজীবী জেলে...

বিস্তারিত পড়ুন...

চূড়ান্ত সুপারিশের আগে বৈঠকে বসছে জাতিসংঘের কমিটি

চূড়ান্ত সুপারিশের আগে বৈঠকে বসছে জাতিসংঘের কমিটি

এ মুহূর্তে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ করতে চায় না বাংলাদেশ। ইতোমধ্যে ২০২৯ সাল পর্যন্ত ৩ বছর সময়ও চাওয়া হয়েছে। এক্ষেত্রে চূড়ান্ত সুপারিশ দেওয়ার আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠকে বসছে জাতিসংঘের স্বল্পোন্নত, ভূবেষ্টিত উন্নয়নশীল ও ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর উচ্চ প্রতিনিধির কার্যালয়...

বিস্তারিত পড়ুন...

ইঁদুর মেরে মাসে আয় ৪০ হাজার টাকা

ইঁদুর মেরে মাসে আয় ৪০ হাজার টাকা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের কৃষক আসাদুজ্জামানের ইঁদুর মারার ফাঁদ যেন স্থানীয় কৃষকদের কাছে আশীর্বাদে পরিণত হয়েছে। নিজের জমি থেকে ইঁদুর নিধনের জন্য ফাঁদ তৈরি করলেও সেটি তার জীবিকা নির্বাহের পথ দেখিয়েছে। আসাদুজ্জামানের ফাঁদকে স্থানীয় কৃষকরা নাম দিয়েছেন ‘বাঁশের চোঙার ফাঁদ’। তার...

বিস্তারিত পড়ুন...

তাইওয়ান ছেড়ে পালানোর পরিকল্পনা আঁটছেন বাসিন্দারা

তাইওয়ান ছেড়ে পালানোর পরিকল্পনা আঁটছেন বাসিন্দারা

দক্ষিণ চীন সাগরে অবস্থিত পূর্ব এশিয়ার স্বশাসিত দ্বীপ রাষ্ট্র তাইওয়ানের সঙ্গে বেইজিংয়ের বিরোধ কয়েক দশকের। মূলভূখণ্ডের দক্ষিণ-পূর্বে অবস্থিত দ্বীপটিকে বেইজিং নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ বলে দাবি করে। অন্যদিকে, পশ্চিমা বলয়ে থাকা তাইওয়ানের আছে নিজস্ব সংবিধান, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এবং আলাদা সামর...

বিস্তারিত পড়ুন...

১০
তিন পার্বত্য জেলার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় হচ্ছে সীমান্ত সড়ক

তিন পার্বত্য জেলার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় হচ্ছে সীমান্ত সড়ক

দেশের তিন পার্বত্য জেলায় (খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান) পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় সরকার। এজন্য দুর্গম এলাকায় যাতায়াতে ২৮৮ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে নেওয়া সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৬৬৬ কোটি ৩৬ লাখ টাকা।আগামী সো...

বিস্তারিত পড়ুন...

    শেয়ার করুন: