চাকরি হারালেন ৯ সচিব

ফাইল ছবি
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৯ জন জ্যেষ্ঠ সচিব ও সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক আদেশ জারি করা হয়।
চুক্তি বাতিল করা সচিবরা হলেন— স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, পরিকল্পনা কমিশনের সদস্য মো. মোখলেসুর রহমান (সিনিয়র সচিব), এম এ আকমল হোসেন আজাদ (সিনিয়র সচিব) ও কাইয়ুম আরা বেগম (সচিব), বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক বেগম শরিফা খান, ভূমি আপিল বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সিদ্দিক জোবায়ের।
নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম সপ্তাহে প্রশাসনে এটিই বড় পদক্ষেপ। এ দিন দুই দফায় ১২ জন সচিবকে সরানো হল। সোমবার সন্ধ্যায় তিনজন সচিবকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুক্ত করা হয়। একই দিন রাতে নয়জনের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।

