Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

৩ লাখ রো‌হিঙ্গার প্রত্যাবাসন নি‌য়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ২০:০০
৩ লাখ রো‌হিঙ্গার প্রত্যাবাসন নি‌য়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম—ফাইল ছবি

৩ লাখ রো‌হিঙ্গার প্রত‌্যাবাসন নি‌য়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো আলাপ হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে এ কথা ব‌লেছেন তি‌নি।

এর আগে গতকাল বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ‘প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমারের জান্তা সরকার।’

আরও পড়ুন

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

২৯ জুলাই ২০২৬

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন, ‘সেটা যদি হয় অবশ্যই আমরা সাধুবাদ জানাব, এটা অত্যন্ত ভালো সংবাদ। কিন্তু আমরা মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করছি, এখনও কোনো সুনির্দিষ্ট কিছু আমার জানা নেই।’

মিয়ানামারে আটক জেলেদের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা কিছুদিন আগে বিজিবি প্রধানের সঙ্গে মিটিং করেছি। আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে আটক থাকা জেলেদের ফেরত আনার ব্যবস্থা নিতে বলেছি।’

তবে প্রসেসটা একটু কমপ্লিকেটেড উল্লেখ করে তিনি জানালেন, সংখ্যাটা কিন্তু খুব বেশি না। আমরা ২৭ জনকে এখন পর্যন্ত আইডেন্টিফায়েড করতে পেরেছি। তারা ওখানে জেলে ছিলেন, জেল খেটেছেন এবং তাদেরকে ফিরিয়ে আনতে পারব। তাদের বিষয়ে অলরেডি মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


পররাষ্ট্র প্রতিমন্ত্রীরোহিঙ্গা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise